শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না : ডিএমপি কমিশনার

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা ব্যুরো বিএনপি জোর করে নয়াপল্টনে সমাবেশ করতে চাইলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেছেন, নয়াপল্টনে সমাবেশ করে কোনো রাজনৈতিক স্বার্থ হাসিল করতে দেওয়া হবে না। জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে বিএনপিকে চারটি বিকল্প জায়গার প্রস্তাব দেওয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশের স্থান প্রসঙ্গে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সমাবেশের স্থান নিয়ে এখনো বিএনপি ও পুলিশ প্রশাসনের মধ্যে ঐকমত্য হয়নি।

খন্দকার গোলাম ফারুক বলেন, গোয়েন্দা প্রতিবেদন ও পত্রিকা মারফত জানা গেছে, বিএনপি ১০ ডিসেম্বর রাজধানীতে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চায়। নয়াপল্টনে ১০ হাজারের বেশি লোকের জায়গা হবে না। জনদুর্ভোগ ও বিশৃঙ্খলা পুরো রাজধানীতে ছড়িয়ে পড়তে পারে। বিকল্প জায়গা হিসেবে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়।

বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিত আবেদন করে। কিন্তু পুলিশ তাদের ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয়। এ নিয়ে কয়েক দিন ধরে বিতর্ক চলছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে আগ্রহী নয়। মিরপুর কালশী মাঠ, প‚র্বাচল, টঙ্গী ইজতেমা ময়দান ও সোহরাওয়ার্দী উদ্যান অথবা কোথাও বড় মাঠ পেলে বিএনপি সমাবেশ করতে পারবে। নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না। জোর করে সমাবেশ করতে চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...