শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০২২ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে কক্সবাজারের ইনানীতে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর)-২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

মঙ্গলবার বাংলাদেশসহ ২৮টি দেশের নৌবাহিনী ও মেরিটাইম সংস্থার অংশগ্রহণে চার দিনব্যাপী আন্তর্জাতিক ফ্লিট রিভিউ আইএফআর-২০২২ শুরু হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী আইএফআরের আয়োজন করছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, সৌদি আরব, ভারত, চীন, কোরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, নেদারল্যান্ডস এবং স্বাগতিক বাংলাদেশসহ অনেক দেশের অংশগ্রহণে এটি হবে দেশের প্রথম আইএফআর।

আইএফআর ২০২২ হতে যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বের নৌ বাহিনীদের তাদের সক্ষমতা, নৌ-কূটনীতি, সদিচ্ছা ও সহযোগিতা প্রদর্শনের একটি আদর্শ প্ল্যাটফর্ম।

নৌ বাহিনী সদর দপ্তর আশা করছে যে,আন্তর্জাতিক ফ্লিট রিভিউ বাংলাদেশ ও বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি দারুণ সুযোগ। বিশেষকরে বাংলাদেশী জলসীমানায় আন্তর্জাতিক নৌ বাহিনীর সাথে যোগাযোগ,পর্যটন প্রচারণা ও উপকূলীয় অঞ্চলে অবকাঠামো উন্নয়নের জন্য একটি সুযোগ।

ইভেন্টের বিস্তৃত কর্মসূচীর মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের পর বিচ প্যারেড, সমুদ্রে বিশেষ বাহিনীর কার্যক্রমের অংশ এবং ফ্লিট রিভিউ।

এছাড়াও বাংলাদেশের বৈচিত্রময় সংস্কৃতি ও সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাদ্য উৎসবের আয়োজন করা হয়। যা আইএফআর এ অংশগ্রহণকারী বিদেশী রাষ্ট্রের সদস্যরাও উপভোগ করেন।

এই বিভাগের সব খবর

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সরকারের কার্যকর পদক্ষেপ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং দেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রচারের লক্ষ্যে স্পেনের সবচেয়ে বড় আন্তর্জাতিক টেক্সটাইল মেলা ‘বার্সেলোনা...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার...

সর্বশেষ

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...

কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়ি সৈকতে সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু...

সুষ্ঠু ও সফলভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় নগরবাসীকে চসিক মেয়রের অভিনন্দন

নগরীতে সবার সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির মধ্য...

টানা পাঁচ দিনের ছুটিতে বান্দরবানে পর্যটকদের উপচে পড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি...

চট্টগ্রামে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ট্রাক জব্দ

চট্টগ্রাম নগরের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার...