শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শেয়ারবাজার লেনদেনে মন্দাভাব

- Advertisement -
Single page 1st Paragraph

দেশের শেয়ারবাজার লেনদেনে এখন মন্দাভাব। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এবার ৩০০ কোটি টাকার নিচে নেমে গেছে। আজ মঙ্গলবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২৭২ কোটি টাকা। চলতি বছরের মধ্যে এ লেনদেন সর্বনিম্ন। পাশাপাশি গত ২০ মাসের মধ্যে এটিই ঢাকার বাজারের সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ গত বছরের ৫ মে ডিএসইতে সর্বনিম্ন ২৩৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।

ডিএসইতে গত সোমবার লেনদেনের পরিমাণ ছিল ৩৪৫ কোটি টাকা। সেই হিসাবে ২৪ ঘণ্টার ব্যবধানে লেনদেন কমে গেছে ৭৩ কোটি টাকা। বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজার বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ কমে যাওয়ায় লেনদেনে ব্যাপকভাবে কমে গেছে।

ঢাকার বাজারে আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মাত্র ৩ কোটি ৮৭ লাখ শেয়ারের হাতবদল হয়। গতকাল হাতবদল হয়েছিল ৫ কোটি ৩২ লাখ শেয়ারের। সেই হিসাবে আগের দিনের চেয়ে প্রায় দেড় কোটি কম শেয়ারের হাতবদল হয়েছে আজ, যার কারণে লেনদেনও কমে গেছে।
শেয়ারবাজর অভিজ্ঞরা বলছেন, বাজারে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির শেয়ারই এখন সর্বনিম্ন ম‚ল্যস্তর বা ফ্লোর প্রাইসে আটকে আছে। এর মধ্যে বড় অংশেরই কোনো লেনদেন হচ্ছে না। এ কারণে ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সবারই অংশগ্রহণ কমে গেছে বাজারে।
এদিকে লেনদেন উদ্বেগজনকভাবে কমে গেলেও স‚চক সামান্য বেড়েছে আজ। ডিএসইর প্রধান স‚চক ডিএসইএক্স এদিন ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২৯ পয়েন্টে। লেনদেন হওয়া ৩০৩ প্রতিষ্ঠানের মধ্যে ২২৮টিরই দাম অপরিবর্তিত ছিল। দাম বেড়েছে ৫০টির আর কমেছে ২৫টির।

 

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...