শনিবার, ২৭ জুন ২০২৬

বাংলাদেশকে সাবলীলভাবে উন্নত দেশে পরিণত করতে প্রধানমন্ত্রীর আহ্বান

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে যথোপযুক্ত পদক্ষেপের মাধ্যমে সাবলীলভাবে স্নাতক অর্জন করে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন,‘ উন্নয়নশীল দেশ থেকে সাবলীলভাবে উন্নত দেশে পরিণত করতে স্নাতক অর্জনে আমাদেরকে কাজ করে যেতে হবে। যাতে দেশ ও দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করা যায়।’
প্রধানমন্ত্রী আজ তাঁর সরকারি বাসভবন গনভবনে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করতে স্নাতক অর্জন সংক্রান্ত জাতীয় কমিটির প্রতিবেদন প্রদান ও উপস্থাপনকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, তাঁর সরকার ইতোমধ্যে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত করতে স্নাতক অর্জনে লক্ষ্য ও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করেছে এবং কীভাবে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা যায়, সে লক্ষে চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কাজ শুরু করেছে।
বাংলাদেশ যাতে সাবলীলভাবে স্নাতক অর্জন করতে পারে সে লক্ষে সরকার কার্যকর পদক্ষেপ নিতে একটি কমিটি ও কিছু সাব-কমিটি গঠন করা হয়েছে।শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল দেশের মর্যাদা রক্ষা করে এবং সকল বাধা পেরিয়ে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ জোরদারের মাধ্যমে কীভাবে উন্নত দেশের কাতারে পৌঁছানো যায় তা নিয়ে ফলপ্রুসু আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগ, বাণিজ্য এবং ব্যবসা ক্ষেত্রে লাভবান হবে এবং এসব খাতে আমাদের দ্রুত অগ্রগতি হবে। উন্নয়নশীল দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে আমাদের সম্মান ও মর্যাদাবৃদ্ধি পাবে।’
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অগ্রগতি নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ কার্যকরভাবে উন্নয়নশীল দেশের ভূমিকা পালন করে ২০৪১ সালের মধ্যে অবশ্যই উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।’
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ভিশন-২০৪১ এর সাথে সঙ্গতি রেখে উন্নত দেশে পরিণত করতে বর্তমানে প্রেক্ষিত পরিকল্পনা-২০২১-২০৪১ বাস্তবায়ন করছে।
তিনি বলেন, তাঁর সরকার এর আগে রুপকল্প-২০২১ সফলভাবে বাস্তবায়ন করায় দেশ উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তিনি আরো বলেন, ভবিষ্যতে নিরবচ্ছিন্ন উন্নয়ন নিশ্চিত করতে সরকার ডেল্টা প্লান-২১০০ বাস্তবায়ন করছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে সমৃদ্ধির পথে এগিযে যাচ্ছে। এই দেশকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হবে না।
দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ২০০১ সালে ক্ষমতায় আসতে না পারায় দেশ আবারও অন্ধকার, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদে ফিরে যায়।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তাঁর সরকার দেশবাসীকে সুন্দর ও উন্নত জীবন দিতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীনতার ১০ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতে পারতো।
তিনি বলেন, ১৯৭১ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের বেশিরভাগ সদস্যদের নৃশংসভাবে হত্যা করার পর বাংলাদেশের জনগণের ভাগ্যের উন্নতি হয়নি।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...