খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অভিযানে ৫ ডিসেম্বর সোমবার দুপুর ২টায় আঁধারমানিক বিওপি’র একটি টহল দল কর্তৃক চট্টগ্রাম জেলার ভূজপুর থানার অধিনস্থ আঁধারমানিক চা বাগান নামক স্থান থেকে ভারতীয় ২’শত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
৪৩ বিজিবির আঁধারমানিক বিউপি”র টহল দল সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় ২শত বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল রেখে পালিয়ে যায়। উদ্ধারকরা ভারতীয় ফেন্সিডিল ভূজপুর থানায় জিডি এন্ট্রি করা হয়েছে এবং পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়।
রামগড় ৪৩ বিজিবির জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান, পিএসসি জানান সীমান্ত সুরক্ষার পাশাপাপাশি মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে।
ইমা

