শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

  ২৩ বছর পর ধর্ষণ ও হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর

- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ ২৩ বছর ৩ মাস পর ধর্ষণ ও হত্যা মামলার এক আসামির ফাঁসি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়। এই আসামির নাম রাকিবর ওরফে আকিবর। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে তার বাড়ি।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক অসীম কান্ত পাল, জেলা প্রশাসক আবদুল জলিল, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা প্রমুখ ফাঁসি কার্যকরের সময় উপস্থিত ছিলেন।

সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) আবদুল জলিল জানান, ১৯৯৯ সালের ২ জুন সন্ধ্যার পর গোদাগাড়ীর নিমতলা গ্রামে মোরশেদা খাতুন নামের এক তরুণীকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এ ব্যাপারে মোরশেদার বাবা আবদুল জাব্বার বাদী হয়ে পরদিন থানায় মামলা করেন।

এরপর ২০০৪ সালের ৮ আগস্ট এই মামলার রায়ে আদালত আসামি রাকিবরসহ চারজনকে মৃত্যুদণ্ড দেন। পরে দীর্ঘ সময় উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালতে আসামি রাকিবরের রায়ের বিরুদ্ধে আপিল-শুনানি চলতে থাকে। তবে শেষ পর্যন্ত সবখানেই তার ফাঁসির দণ্ড বহাল থাকে। এরপর আসামি রাকিবর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলেও তা নাকচ হয়ে যায়। সব শেষে বুধবার আসামির ফাঁসির দণ্ড কার্যকর করা হলো।

ইমা

এই বিভাগের সব খবর

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অন্তত ১৬ জনের মৃত্যু

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩২ জন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতের এই ভূমিকম্পে উপকেন্দ্রের কাছাকাছি...

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে হেরে গেলেও দলের সামগ্রিক অগ্রগতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো...

মাদারবাড়িতে ১৫ হাজার বর্গফুটের খেলার মাঠ হবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর ঐতিহাসিক মাদারবাড়ি বালুর মাঠে ১৫ হাজার বর্গফুটের একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ নির্মাণ করা হবে। পাশাপাশি...

সর্বশেষ

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অন্তত ১৬ জনের মৃত্যু

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬...

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে...

মাদারবাড়িতে ১৫ হাজার বর্গফুটের খেলার মাঠ হবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরীর...

বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে ফাইনালে আফগানিস্তান

বাংলাদেশকে ১৬০ রানে গুটিয়ে দিয়ে ফাইনালের পথে এগিয়ে গেছে...

নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, শারদীয় দুর্গোৎসব...

‘বার্সেলোনা টেক্সটাইল এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বস্ত্র ও পোশাক পণ্যের প্রদর্শনী

রপ্তানি বাজার সম্প্রসারণ, ইউরোপীয় ক্রেতাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার...