খাগড়াছড়ির রামগড়ে হেরোইন ও ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার ৪নং ওয়ার্ড মাস্টার পাড়াস্থ গোডাউন টিলার আরমান মিয়ার বসতবাড়ির সুমি বেগমের একচালা টিনের ঘর থেকে ব্যবসার উদ্দেশ্যে রাখা উক্ত মাদক আটক করেন রামগড় থানা পুলিশ।
আটক মহিলা সুমি বেগম (৩০) এর বাড়ি থেকে ১০০ গ্রাম হেরোইন ও ৫০০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয় । স্বামী হেলাল হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।পুলিশের তথ্যমতে, হেলাল হোসেনের নামে একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ ধারণা করছেন,উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
অভিযানে অংশ নেন এস আই মো. ফরহাদুল হক,এ এসআই মিঠু রানী, এ এসআই মনিরুল ইসলাম।
জানা গেছে, আটক সুমি বেগম ও তার স্বামী মো.হেলাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আটকৃত সুমিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শ্যা.রু/ইমা

