রবিবার, ২৮ জুন ২০২৬

মহানগর মহিলা আওয়ামী লীগের সাথে নগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের মতবিনিময়

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ৪ ডিসেম্বর আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রামে আগমনকে কেন্দ্র করে মহানগর আওয়ামী লীগের চলমান কর্মসূচির অংশ হিসেবে মহানগর মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের মতবিনিময় সভা সোমবার অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সহ সভাপতি খোরশেদ আলম সুজন, সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, শ্রম সম্পাদক আবদুল আহাদ, নগর শ্রমিকলীগের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলু নাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী শেখ হাসিনার আগমনে চট্টগ্রামের আপামর জনসাধারণ উদ্বেলিত। সর্বস্তরের মানুষের উৎসাহব্যঞ্জক উপস্থিতিতে

পলোগ্রাউন্ডের জনসভা আম জনতার মিলন মেলায় পরিণত হবে। আমরা সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে প্রমাণ করব বাংলাদেশ কখনোই জামাত বিএনপির জঙ্গিবাদ ও দুনীতির কালো সময়গুলোতে ফিরবে না।

চট্টগ্রামসহ দেশের আপামর জনতা মানবতার নেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সামনে রেখে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বাংলার মানুষ ষড়যন্ত্রের সূতিকাগারে প্রসূত বিএনপি ও স্বাধীনতা বিরোধী চক্রের ‘টেক ব্যাক বাংলাদেশ’ শ্লোগানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ‘গো এহেড’ শ্লোগানে ঐক্যবদ্ধ হয়ে আবারো শেখ হাসিনাকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণ করবে। চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিজয় কেতন সারা বাংলায় ছড়িয়ে দেব।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে ঘোড়া গাড়ি করে প্রচারণা উদ্বোধন ও বিকাল তিনটায় ট্রাক যোগে প্রচারপত্র বিতরণ করা হবে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...