রবিবার, ২৮ জুন ২০২৬

দেবর-ভাবির মীমাংসার দায়িত্ব চান রাঙ্গা

- Advertisement -
Single page 1st Paragraph

সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পাটির (জাপা) সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা (সম্প্রতি দল থেকে বহিস্কৃত) বলেছেন, দল না করার শর্তেও যদি তাদের (রওশন ও জিএম কাদের) মীমাংসা করা দরকার পড়ে, আই উইল ডু ইট।

চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর আজ রবিবার (২৭ নভেম্বর) দুপুরে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে আসেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সেসময় সাংবাদিকদের এ কথা বলেন রাঙ্গা।
এসময় রাঙ্গা অভিযোগ করেন, অনেক নেতাকর্মী বিভিন্ন কারণে হয়তো আসেননি। এটা বিভক্তির কারণে নয়, অনেকে রাস্তা থেকেও ঘুরে গেছেন। তাদের ভয় দেখানো হয়েছে। গেলে মনোনয়ন দেবো না, এভাবে বলা হয়েছে। সবাই তো আমাদের মতো সাহসী না। অনেক এমপি, প্রেসিডিয়াম মেম্বার ঝামেলা এড়াতে চেয়েছেন।

জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ। বর্তমান জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের দলটির প্রতিষ্ঠাতার ভাই।
দেবর-ভাবির মধ্যে মনোমালিন্য আছে জানিয়ে রাঙ্গা বলেন, জিএম কাদের ও রওশন এরশাদের মধ্যে মনোমালিন্য আছে। এটা আগেও বলেছি, দুজন একসঙ্গে বসলে এটার সমাধান হয়ে যাবে।
জাতীয় পার্টিতে এমন অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, এরশাদ সাহেবের সময়ও আমরা অস্থিরতা দেখেছি। যেটা অন্যান্য দলে হয়তো এতটা না। অস্থিরতা বিভিন্ন কারণে, একটা দল ৩২ বছর ক্ষমতার বাইরে। মনোমালিন্য থাকতেই পারে।

ফের মহাসচিব হওয়া প্রসঙ্গে তিনি বলেন, দল যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটিই মেনে নেবো।
চিকিৎসা শেষে পাঁচ মাস পর ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ১২টা ৪৫ মিনিটে দেশে ফেরেন রওশন। দুপুর ১টা ৩০ মিনিটে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হয়ে সংবাদ সম্মেলনে অংশ নেন।
তার সঙ্গে আসেন তার মুখপাত্র কাজী মামুন‚র রশীদ, ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধ‚ মাহিমা সাদ।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...