রবিবার, ২৮ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় আহত স্বামীকে হাসপাতালে নেয়ার পথে হামলার শিকার স্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙ্গুনিয়ায় হামলায় আহত স্বামীকে হাসপাতালে নেয়ার পথে স্ত্রীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন মো. মামুন (৩২) ও তার স্ত্রী রেহেনা আক্তার (২৬)। তাদের বাড়ি উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড, কানন বাজার, পূর্ব খুরুশিয়া গ্রামে।

আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে আহত মামুন চিকিৎসা শেষে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছেন।

থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, মামুনের সাথে একই এলাকার বাসিন্দা মো. কালামের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধের জেরে গতকাল বুধবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মামুন পদুয়া রাজারহাট থেকে মোটরসাইকেলে করে বাড়িতে যাচ্ছিল। পথে কানন বাজার এলাকায় পৌঁছলে অভিযুক্ত কালামসহ কয়েকজন ব্যক্তি গাড়ির গতিরোধ করে মামুনকে মারধর করে।

পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে বাড়িতে পৌঁছে দেয়। মামুনের অবস্থা ভালো না হওয়ায় তার স্ত্রী সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার জন্য সিএনজিচালিত অটোরিক্শা ভাড়া করে। পরে কাননবাজার এলাকায় আসলে আবারো গাড়ির গতিরোধ করে স্ত্রীকে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এই ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনার বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।”

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...