সোমবার, ২৭ জুলাই ২০২৬

১০ ডিসেম্বর বিশৃঙ্খলা করলে প্রতিহত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীতে ১০ ডিসেম্বরের সমাবেশের নামে বিএনপি কোনো বিশৃংখলা সৃষ্টি করলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না, তা প্রতিহত করবে।

বুধবার দুপুরে নরসিংদীর মনোহরদী থানার নব নির্মিত চারতলা ভবনের উদ্বোধনকালে স্বরাষট্রমন্ত্রী এ সব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিএনপি ১০ তারিখকে ঘিরে হুংকার দিচ্ছে। ঢাকায় গণ জমায়েত করে একদফা একদাবি দিয়ে ক্ষমতা দখল করবে, ঢাকা দখল করবে- এমনটাই তারা বলে আসেছ। ১০ তারিখের গণ জমায়েতের নামে কোনো বিশৃংখলা সৃষ্টি করলে, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সব সময় জনগণের শক্তিতে চলে। আমরা সেজন্য নির্বাচনে বিশ্বাস করি। জনগণের মান্ডেটকে বিশ্বাস করি। আর যারা ষড়যন্ত্রে বিশ্বাস করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় এসেছে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে।’ জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় নিরাপাত্তা বাহিনীর কেউ সম্পৃক্ত থাকলে কঠোর শাস্তি দেয়া হবে এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গীবাদ শুধু বাংলাদেশের নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, আদালতপাড়া থেকে দু’জঙ্গি সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনা দেশে লুকিয়ে থাকা জঙ্গিদের পূর্ব পরিকল্পিত। আত্মগোপনে থাকা জঙ্গিরা তাদের অবস্থান জানান দেওয়ার জন্য এই কাজ করেছে। তাদের গ্রেফতারসহ জঙ্গীবাদ নিরসনে কাজ করে যাচ্ছে সরকার। তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান (দিলীপ), নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন, সংসদ সদস্য (সংরক্ষিত) তামান্না নূসরাত বুবলী, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, জেলা পরিষদ চেয়ারমান মনির হোসেন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান প্রমূখ বক্তৃতা করেন।
এসময় মন্ত্রী থানা প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন।

নব নির্মিত চারতলা ভবন উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জেলার রায়পুরা উপজেলার হাইমারা এলাকায় একটি মসজিদ উদ্বোধন করেন। মসজিদ উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পাড়াতলী ইউনিয়নে এ কে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশন’র অর্থায়নে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চিত্র ও ফাউন্ডেশন কার্যালয়ের উদ্বোধন করেন।

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...