মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিএনপি ১০ ডিসেম্বর দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপি দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য মানুষের সম্পত্তির ওপর হামলা পরিচালনা করতে চায়। তাই‘১০ ডিসেম্বর প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবেন আ.লীগের নেতাকর্মীরা’।

আজ বুধবার (২৩ নভেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, হেফাজতে ইসলাম যেভাবে বিশৃঙ্খলা সষ্টির অপচেষ্টা চালিয়েছিল, বিএনপি সেই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা প্রয়োজনে গাড়ি-ঘোড়া ভাঙচুর, অগ্নি-সন্ত্রাস করতে চায়। বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ সেটি হতে দেবে না।

তথ্যমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর আমাদের কর্মীরা, নেতারা ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী কারণে নয়াপল্টনের সামনে সমাবেশ করতে চান? ওনারা বিশাল সমাবেশ করবেন, কেউ বলছে ১০ লাখ আবার কালকে একটা টেলিভিশনে দেখলাম ২৫ লাখ লোকের সমাগম করবে। নয়াপল্টনের সামনে কোনোরকমে ৫০ হাজার মানুষ ধরে।

হাছান মাহমুদ বলেন, আর সমাবেশ কেন একটি প্রধান রাস্তা বন্ধ করে করতে হবে? আমরা কি কোনো প্রধান রাস্তা বন্ধ করে সমাবেশ করি? তারা অন্যান্য জায়গায় যেগুলো সমাবেশ করেছে সেগুলোওতো মাঠেই হয়েছে। তারা যেভাবে সমাবেশ করতে বলছে যে বিশাল মানুষ হবে, সেরকম মাঠ তো ঢাকায় নেই। সেরকম যদি করতে চায় পূর্বাচল ছাড়া আমি কোনো জায়গা দেখি না। ১০ লাখ, ২০ লাখ মানুষের জন্য পূর্বাচল ছাড়া তো জায়গা নেই আসলে, বলেন তিনি।

তিনি বলেন, তারা কেন নয়াপল্টনের সামনে করতে চায় সেটি সহজেই অনুমেয়। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তারা ওই হেফাজতে ইসলাম যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালিয়েছিল, সে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা প্রয়োজনে গাড়ি ভাঙচুর, অগ্নিসন্ত্রাস সেগুলো করতে চায় এবং মানুষের সম্পত্তির ওপর হামলা করতে চায়। এগুলো করতে চায় দেশে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করার জন্য। বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ সেটি হতে দেবে না।

এই বিভাগের সব খবর

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি)’র প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। আজ...

আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ শুরু, এক লাখের বেশি কর্মসংস্থানের সম্ভাবনা

চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) দুপুর ৩টার দিকে রামু...

সর্বশেষ

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান...

আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের নির্মাণ কাজ শুরু, এক লাখের বেশি কর্মসংস্থানের সম্ভাবনা

চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড)-এর নির্মাণকাজের...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

১৮ মাসেই উৎপাদনে যাবে চায়না অর্থনৈতিক অঞ্চলের প্রথম কারখানা: আশিক চৌধুরী

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা যদি আগামী দিনে...

কলকাতায় উপ-হাইকমিশনের প্রথম সচিব হলেন উম্মে মারুফা

উম্মে মারুফাকে ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম...