সোমবার, ২৭ জুলাই ২০২৬

দুই জঙ্গি শিগগিরই ধরা পড়বে : স্বরাষ্ট্রমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দীপন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পালিয়ে যাওয়া দুই জঙ্গি শিগগিরই ধরা পড়বে।

তিনি বলেন, ‘দীপন হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আমরা রেড অ্যালার্ট জারি করেছি। আমাদের পুলিশ তাদেরকে হন্যে হয়ে খুঁজছে। আশা করি শিগগিরই তাদেরকে ধরতে পারবো। তারা যেন পালিয়ে যেতে না পারে, সেই জন্য আমরা সীমান্ত এলাকাগুলোতেও বলে দিয়েছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আজ রোববার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ঘটনাটি দুঃখজনক বলে আমরা মনে করি। যদি কারো অবহেলা থাকে, যদি কারো গাফিলতি থাকে, যদি কেউ ইচ্ছে করে এ কাজটি ঘটিয়ে থাকে, তার বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো। তদন্তের পর এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবো।’

দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে এসে দুই আসামীকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজিরা শেষে হাজতখানায় নেয়ার সময় চার আসামির মধ্যে দু’জনকে ছিনিয়ে নেয়া হয়। এসময় পুলিশের এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ছিনিয়ে নেয়া দুই আসামী হচ্ছে সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।
আদালত সূত্রে জানা যায়, রাজধানীর মোহাম্মাদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ তাদের হাজিরা ছিল।

এদিকে দু’জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় রাজধানীর প্রতিটি থানা ও অন্যান্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশ দেয়া হয়েছে। রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
রাজধানীর প্রতিটি এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। ছিনিয়ে নেয়া দুই জঙ্গিকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, দুই জঙ্গি সদস্য ছিনতাইয়ের পর পুলিশ তাদের গ্রেফতার করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজস্থলী আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত হেডম্যান-কারবারী সম্মেলনে সভাপতিত্ব করেন...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত একমাত্র ছেলে রমিরাজ দাশ গুপ্ত (৩১)-কে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ। এ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে হেডম্যান-কারবারী সম্মেলন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী...

জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার...

পারিবারিক কলহ ও মানসিক ক্ষোভ থেকেই বাবা-মাকে হত্যা করে রিমন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নিজ মা-বাবাকে নির্মমভাবে...

বান্দরবানে বন্যা দুর্গতদের মধ্যে সহায়তা বিতরণ

জেলার সদর উপজেলায় আজ বন্যা দুর্গত ১৩৫টি পরিবারের মধ্যে...

১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে সরকার কাজ করছে : শামা ওবায়েদ

সরকারের লক্ষ্য অনুযায়ী বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে...

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি বিনিয়োগ করছে এমইপি হাই-টেক

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা...