রবিবার, ১২ জুলাই ২০২৬

চবি ক্যাম্পাসে ফেরার দাবিতে চারুকলা ইনস্টিটিউটের মূল ফটকে তালা দিল শিক্ষার্থীরা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মূল ক্যাম্পাসে চারুকলা ইনস্টিটিউট ফেরানোর দাবিসহ ১১ দাবিতে ২ নভেম্বর থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছে শিক্ষার্থীরা। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় আজ বুধবার সকালে ইনস্টিটিউটের মূল ফটকে তালা দিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

এর ফলে কোনো শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ইনস্টিটিউটে প্রবেশ করতে না পারায় ইনস্টিটিউট কার্যত অচল হয়ে পড়েছে।

গত ৫ নভেম্বর চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার বরাবর চিঠি দেন শিক্ষার্থীরা। পরে চবি ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় ১০ নভেম্বর শিক্ষার্থীরা চট্টগ্রাম নগরের বাদশা মিয়া সড়ক অবরোধ করেন।

চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী জয় ভট্টাচার্য বলেন, গত ২ নভেম্বর থেকে তারা ক্লাস বর্জন করে মূল ক্যাম্পাসে ফিরে যাওয়ার দাবি জানাচ্ছেন। আজ তাদের আন্দোলন ১৪ তম দিনে গড়িয়েছে। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে কি না, সেই উত্তর কেউ দিচ্ছেন না। তাই তারা ইনস্টিটিউটের ফটকে তালা দিয়ে অবরোধ করছেন। দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে।

শিক্ষার্থীরা বলছেন, ইনস্টিটিউটের শ্রেণিকক্ষগুলোর অবস্থা জীর্ণশীর্ণ। ছাত্রীদের জন্য মাত্র একটি শৌচাগার আছে। আবাসনসুবিধা পান মাত্র ১৩ শিক্ষার্থী। গ্রন্থাগারে বই নেই। ডাইনিংয়ে খাবারের ব্যবস্থা নেই। পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় তারা মূল ক্যাম্পাসে ফিরে যেতে চান।

এদিকে বিষয়টি সমাধানে ১১ নভেম্বর ১৪ সদস্যের একটি কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী নির্দেশনা কেন্দ্রের পরিচালক আবদুল্লাহ মামুন বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কমিটির কয়েক দফা বৈঠক হয়েছে। আজও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলমান। তবে শিক্ষার্থীদের আজকের অবরোধ সম্পর্কে তিনি কিছু জানেন না।

চবি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া শিক্ষার্থীদের এমন আচরণকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে আনতে কাগজপত্রের নানা জটিলতা রয়েছে। এর জন্য সময় প্রয়োজন।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা বিভাগের যাত্রা শুরু হয় ১৯৭০ সালে। ২০১০ সালে নগরের সরকারি চারুকলা কলেজের সঙ্গে এক হয়ে গঠিত হয় চারুকলা ইনস্টিটিউট। বিশ্ববিদ্যালয় থেকে ইনস্টিটিউটের অবস্থান ২২ কিলোমিটার দূরে নগরের মেহেদীবাগের বাদশা মিয়া সড়কে। বর্তমানে ইনস্টিটিউটে শিক্ষার্থীর সংখ্যা ৩৫৩ জন। তাদের মধ্যে ছাত্রী ১৭৯ জন, ছাত্র ১৭৪ জন।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...