রবিবার, ২৮ জুন ২০২৬

মুখের কথা নয়, চট্টগ্রামে স্মরণকালের বৃহত্তম জনসভা হবে : ফজলে করিম এমপি

- Advertisement -
Single page 1st Paragraph

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, মুখের কথা নয়, চট্টগ্রামে স্মরণকালের জনসভা অনুষ্ঠিত হবে। বিএনপির সমাবেশে ভাড়া করে মানুষ নিয়ে আসার বিষয়টি ইঙ্গিত করে তিনি বলেন, আমরা কাউকে ভাড়া করে নিয়ে আসবো না। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা শোনার জন্য মানুষ নিজ উদ্যোগে ছুটে আসবে।

এতো মানুষকে জায়গা দিতে পারবো কিনা, এটি নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। মঙ্গলবার (১৫ নভম্বের) দুপুরে নগরীর রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের প্রস্তুতি সভা শেষে পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, পলোগ্রাউন্ড মাঠটি রেলওয়ের। সেখানে এত বড় জনসভা হবে। স্বাভাবিকভাবেই রেল কর্তৃপক্ষের অনেক দায়িত্ব। তাই রেলওয়ের পক্ষ থেকে যা যা করা দরকার সবই করা হবে। এর আগে রেলওয়ে পূর্বাঞ্চলের (সিআরবি) জিএমের দফতরে প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয় যে, পলোগ্রাউন্ডে ৭ ফুট উঁচু মঞ্চ তৈরি করা হবে। এর দৈর্ঘ্য ও প্রস্থ হবে যথাক্রমে ১২০ ও ১৪০ ফুট। ২০০ অতিথি মঞ্চে বসতে পারবেন। প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, রেলওয়ের জিএম জাহাঙ্গীর হোসন, পিডিবি, পিডব্লিউডি, ওয়াসা, ফায়ার সার্ভিস, জনস্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন দফতরের প্রতিনিধিবৃন্দ।

এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, মানুষ যদি চোখে দেখে, অন্ধ না হয়ে যায় তাহলে জননেত্রী শেখ হাসিনার কাজ দেখে আওয়ামী লীগকে ভোট দেবে। এখানে (সমাবেশ) ছাড়াও পলোগ্রাউন্ড মাঠের সৌন্দর্যের জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হবে। সমাবেশে মানুষ কোন পথে আসবে, কোন পথ দিয়ে বের হয়ে যাবে।

গণশৌচারগার কোথায় হবে, কয়টি আর্চওয়ে হবে এসব নিয়ে কাজ চলছে। ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আগামী ৪ ডিসেম্বর নগরীর পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উপস্থিত থাকবেন। সমাবেশকে সামনে রেখে দলটির
নেতাকর্মীরা দিন রাত ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে সমাবেশ স্থলের মাঠ পরিদর্শন করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মাঠে চার লাখ নেতা-কর্মীসহ মাঠের বাইরে এক বর্গকিলোমিটারে ১০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা নেতৃবৃন্দের।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...