শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

টি-টুয়েন্টি বিশ্বকাপ

টাইগারদের ১৫ সদস্যের দল ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে দলটি ঘোষণা করেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। যেখানে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে দুইজন ক্রিকেটারকে।
দীর্ঘদিন টি-টুয়েন্টিতে না খেলা এবং পর্যাপ্ত প্রস্তুতি অভাব দেখে আগেই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। সঙ্গত কারণেই এবার তাকে ছাড়াই বিশ্বকাপ খেলতে যাচ্ছে টাইগাররা। শুরুর আসর ২০০৭ বিশ্বকাপের পর এবারই প্রথম দেশের হয়ে খেলছেন না বাঁহাতি অভিজ্ঞ এই ওপেনার।
বাংলাদেশের বিশ্বকাপ দল কেমন হচ্ছে, সেটার আগেই ইঙ্গিত মিলেছিল। এবার তেমনই হয়েছে দল। বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে চারজন পেসারকে। তারা হলেন- মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। আর বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আছেন দুজন। তারা হলেন- নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান। এছাড়া জায়গা দেওয়া হয়েছে তিনজন অলরাউন্ডারকেও। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে আছেন দুই তরুণ শামীম হোসেন পাটোয়ারী ও আফিফ হোসেন ধ্রুব।
আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে বসছে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। আয়োজনটির প্রথম পর্ব শুরু হবে আগামী ১৭ অক্টোবর, ওমানে। যেখানে প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদদের প্রতিপক্ষ হবে স্কটল্যান্ড।
প্রথম পর্বে জিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হবে টাইগারদের। আনুষ্ঠানিকভাবে এটিকে প্রথম পর্ব বলা হলেও এটা মূলত বাছাইপর্ব। এই পর্বে বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলছে। আর প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনি। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে না পারায় এবার বাছাই পর্ব খেলতে হচ্ছে বাংলাদেশকে।
আসরের তৃতীয় দিন খেলা আছে বাংলাদেশের। সেদিন টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক দল ওমান। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি। প্রথম পর্বের শেষ ম্যাচে ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে টিম বাংলাদেশ। এবার প্রথম পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচই ওমানে অনুষ্ঠিত হচ্ছে। এই পর্বে শীর্ষ দল হতে পারলে মূল পর্বে ভারত-পাকিস্তানের গ্রুপে খেলবে টাইগাররা।
বাংলাদেশের বিশ্বকাপ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাইম শেখ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দলে স্ট্যান্ড বাই ক্রিকেটার : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...