মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

পলোগ্রাউন্ড মাঠে স্মরণকালের বৃহত্তম জনসভা হবে : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম আওয়ামী লীগের জনসভার জন্য নির্ধারিত পলোগ্রাউন্ড পরিদর্শনে গিয়েছেন চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন, আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, বন ও পরিবেশ সম্পাদক মসিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ আব্দুচ ছালাম, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম.এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুল কাদের সুজন, মহানগর যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকা উপস্থিত ছিলেন।

এসময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, এ জনসভা থেকে আমাদের দলীয় প্রধান রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আগামী জাতীয় নির্বাচনে বিজয় লাভের জন্য নেতাকর্মীদের করনীয় সম্পর্কে নির্দেশনা দিবেন। দলীয় নেতাকর্মীদের মাধ্যমে হয়তো তিনি জনগণের কাছে আগামীর চট্টগ্রাম ও বাংলাদেশ সম্পর্কে বার্তা পাঠাতে পারেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অধিক সময় দিতে ও করোনা মহামারীসহ নানা কারণে তিনি দীর্ঘদিন খোলা মাঠের দলীয় জনসভায় যোগ দেননি। চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে তিনি দীর্ঘ প্রায় ১০বছর পর জনসমাবেশে ভাষন দেবেন।

আমরা আমাদের প্রিয় নেত্রীর আগমনে খুবই উল্লসিত ও উদ্বেলিত। আমরা সেদিন স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম ঘটিয়ে আমাদের নেত্রীকে দেশবাসীকে দেখিয়ে দিতে চাই চট্টগ্রামের আওয়ামী ঐক্যবদ্ধ, আওয়ামী লীগ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আর চট্টগ্রামের মানুষ আওয়ামী লীগের সাথে রয়েছে, থাকবে। চট্টগ্রাম থেকেই আগামী নির্বাচনে নৌকার বিজয় মিছিলের আগাম পদধ্বণি আমরা স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত জোটকে শোনাতে পারব বলে আমাদের বিশ্বাস।

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...