রবিবার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

- Advertisement -
Single page 1st Paragraph

পাঁচ দফা দাবি মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছেন চট্টগ্রাম বন্দরের লাইটার জাহাজের শ্রমিকরা। আজ শুক্রবার বন্দরের চেয়ারম্যানের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়। এরপর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে। বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি নবী আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,‘গতকাল বৃহস্পতিবার উচ্ছেদ করা চায়নিজ ঘাট পুনরায় স্থাপন এবং চরপাড়া ঘাটের ইজারা বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় আমাদের ধর্মঘট আপাতত প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে লাইটারেজ জাহাজগুলো যেকোনো স্থানে অবস্থান করতে পারবেন। চরপাড়া ঘাট ও চায়নিজ ঘাট ব্যবহারে শ্রমিকদের কোনো টোল দেওয়া লাগবে না।’

নবী আলম আরও জানান, সভায় শ্রমিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টিও মেনে নেওয়া হয়। আর চরপাড়া ঘাটের ইজারা বাতিলের সিদ্ধান্ত হয়। ইজারা বাতিল একটি প্রক্রিয়া। এটি বাতিল না হওয়া পর্যন্ত ইজারাদারদের টোল না নেওয়ার জন্য সভা থেকে বলে দেওয়া হয়েছে। এখন লাইটার শ্রমিকদের ঘাট পারাপারে কোনো টোল দিতে হবে না।

বন্দরের চরপাড়া শ্রমিকদের মারধরের প্রতিবাদে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের অপসারণসহ পাঁচ দফা দাবিতে আজ সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু করেন লাইটারেজ জাহাজের শ্রমিকরা। এতে বন্দরের বহিঃনোঙ্গর থেকে সারাদেশে আমদানি পণ্য পরিবহন কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে আজ যেসব জাহাজ পণ্যবোঝাই করে গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো যেতে পারেনি। আবার কর্ণফুলী নদীর বেসরকারি ঘাটগুলোতেও লাইটারেজ থেকে পণ্য খালাস বন্ধ করে দেন নৌযান শ্রমিকরা। তবে জ্বালানি পরিবহন ধর্মঘটের বাইরে রাখা হয়।

শ্রমিকদের পাঁচ দফা দাবিগুলো হলো- চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের অপসারণ, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ, চরপাড়া ঘাটের ইজারা বাতিল, সাঙ্গু নদীর মুখ খনন এবং লোড ও খালি লাইটার জাহাজ বহিঃনোঙ্গরে সার্ভে করা।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...