রবিবার, ২৮ জুন ২০২৬

লোহাগাড়ায় গাছের সঙ্গে পিকনিক বাসের ধাক্কা, নিহত ২

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে পিকনিক বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। ‌

আজ শুক্রবার ভোর রাত ৩টার দিকে লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের হাজী রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন অভিজিৎ (৩৫) ও সাখাওয়াত ছিদ্দিক (৩৪)।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঘটনাস্থলে কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহণের পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুই যাত্রী নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ধারণা করা হচ্ছে, চালক তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি নগরীর ইপিজেট এলাকা থেকে পিকনিকের যাত্রী নিয়ে কক্সবাজার যাচ্ছিল।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ এরফান বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ব্যাপার আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...