সোমবার, ১৫ জুন ২০২৬

দাবি আদায়ে এবার চবির চারুকলার শিক্ষার্থীদের সড়ক অবরোধ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন। তারা আগে থেকেই ২২ দফা দাবিতে আন্দোলন করছিলেন।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে ইন্সটিটিউট সংলগ্ন নগরীর বাদশা মিঞা সড়ক অবরোধ করেন তারা। এর আগে দুই দিন সময় নিলেও চারুকলাকে ক্যাম্পাসে স্থানান্তরসহ ২২ দফা দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানিয়েই ইন্সটিটিউট ত্যাগ করেন চারুকলার শিক্ষকরা। প্রতিবাদে সড়ক অবরোধ করেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
ইন্সটিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খন্দকার মাসরুল আল ফাহিম বলেন, “আমরা আজ নবম দিনের কর্মসূচি পালন করছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে বসেছিল কিন্তু কোনো সমাধান দিতে পারেননি তারা। তাই আমাদের আন্দোলন চলবে।

এছাড়া, আজ চারুকলাকে ক্যাম্পাসে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল কিন্তু শিক্ষকরা এ বিষয়ে কিছুই জানাননি।”

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, “শিক্ষার্থীদের অনেক দাবি রয়েছে। ২২ দফা থেকে সরে তারা এখন চারুকলাকে ক্যাম্পাসে আনার দাবি তুলেছে। এটা সময়সাপেক্ষ বিষয়।”

এর আগে গত ২ নভেম্বর থেকে আবাসিক হল নির্মাণ এবং শ্রেণিকক্ষ সংস্কারসহ ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাসবর্জনের ডাক দেন ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...