সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

‘‌‌জাঙ্কফুড ও অস্বাস্থ্য খাবার বর্জন না করলে সুস্থ ও মেধাবী জাতি পাওয়া যাবে না’

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) ডঃ প্রকাশ কান্তি চৌধুরী বলেছেন, জাঙ্ক ফুড প্রচুর চিনি, চর্বি ও লবন থাকায় খাবারে পুষ্টি কম থাকে আর পুষ্টিহীন খাবারের কারণে আগামী প্রজন্ম স্বাস্থ্যবান ও মেধাবী হচ্ছে না। জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের সাম্প্রতিক গবেষনায় দেখা গেছে গ্রামের মানুষের রক্তে লোহকনিকা শহরের মানুষের তুলনায় অনেক বেশী। কারন গ্রামের মানুষ শাকসবজি ও সুষমখাবার পাচ্ছে। আর শহরের মানুষ মাংশ বেশী খেলেও সুষম খাবারে অভাবে পুষ্টিসম্মত খাবারের অভাবে স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত। অন্যদিকে প্রসেস ফুড, জাঙ্কফুড, বিদেশী খাবারের নামে বাইরের অস্বাস্থ্যকর ও খোলা খাবার গ্রহনের কারনে খাবারটি খাদ্য না হয়ে বিষ হয়ে মানুষের পেটে ঢুকছে। যা চুড়ান্ত পরিনতি হচ্ছে পুরো বছরই কোন না কোন রোগ শোকে মানুষ আক্রান্ত হচ্ছে। মানুষ যা আয় করছে তার সিংহভাগই চিকিৎসাখাতে চলে যাচ্ছে।

তিনি আরও বলেন, খাদ্যে ভেজাল এখন একটি মারাত্মক সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। মানুষ এখন না খেয়ে মরছে না। খাদ্যে ভেজালের কারনে প্রাণঘাতি নানা রোগে আক্রান্ত হচ্ছে।

আজ বুধবার নগরীর চট্টগ্রাম ডাঃ খাস্তগীর সরকারি স্কুলে ক্যাব চট্টগ্রাম ও যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে “মায়ের দেয়া বাসায় তৈরী টিফিন খাবো, বাইরে খোলা ও অস্বাস্থ্যকর খাবার বর্জন করবো” শিরোনামে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারনা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন।

ডাঃ খাস্তগীর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আকতারের সভাপতিত্বে ক্যাব যুব গ্রুপের সদস্য মিনা আকতার ও ইবতিজাম দিদার সিঞ্জার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ ফয়েজউল্যাহ, পার্ক ভিউ হাসপাতালের প্রধান পুষ্টিবিদ হাসিনা আকতার লিপি, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালন নাসরীন আকতার, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ¦ আবদুল মান্নান।

আলোচনায় অংশনেন ক্যাব জামাল খানের সভাপতি সালাহ উদ্দীন, ক্যাব পাঁচলাইশের সাধারন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, সদরঘাট থানা সভাপতি শাহীন চৌধুরী, ক্যাব চাঁন্দগাও থানা সভাপতি মোঃ জানে আলম, ক্যাব যুব গ্রæপ মহানগরের সভাপতি আবু হানিফ নোমান, ক্যাব যুব গ্রæপের সহ-সভাপতি নিলয় বর্মন, যুগ্ন সম্পাদক আমজাদুল হক আয়েজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবরার সুজন আয়ান, সদস্য আনিকা তাবাস্সুম, সাদিয়া ইসলাম প্রমুখ।

ডঃ প্রকাশ কান্তি চৌধুরী আরও বলেন, মা পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর নেয়ামত। সন্তানের কল্যান কামনায় যিনি সর্বদা মগ্ন থাকেন। মা যে টিফিন সন্তানকে দিবনে সেখানে থাকবে মায়ের মমততা ও ভালবাসা আর সেটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ টিফিন। কারন মা’র তৈরী টিফিনে কোন লৌকিকতা ও মুনাফা লাভের মনোবৃত্তি থাকে না। তাই বাইরের অস্বাস্ত্যকর পরিবেশে তৈরী খাবার বর্জন করে মায়ের দেয়া টিফিন খেতে হবে।

বক্তারা আরও বলেন কোমল পানীয়, আলুর চিপস, ক্যান্ডি, পিৎজা, বার্গার, চমুসা, সিঙ্গারা, ফুসকাতে প্রচুর পরিমানে পরিশোধিত কার্বোহাইড্রেড, চর্বি ও সোডিয়াম থাকায় অস্বাভাবিক স্থুলতা, বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগ টাইপ২ ডায়বেটিস, ক্যান্সার, কার্ডিওভাসকুলার ডিজিস, লিভার রোগের সংক্রমনের হার প্রচন্ড আকারে বাড়ছে। আর মানহীন ভেজাল ও জাঙ্কফুড জাতীয় খাবার গ্রহনের কারনে শিশুরা অমনোযোগী, বখাটে, স্থুলদেহী ও রোগাক্রান্ত হচ্ছে। আগামি প্রজন্মকে সুস্থ, সবল রাখতে ও মেধাবী হিসাবে গড়ে তুলতে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য গ্রহন এবং দেশীয় ফল, শাক সবজি গ্রহনে সামাজিক আন্দোলনের দরকার। করপোরেট আগ্রাসন এখন খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও খাদ্য ব্যবসায় ঝুঁকে পড়েছে। সেকারনে বেশী লাভের আশায় মানহীন খাদ্য পরিবেশনে সবাই প্রতিযোগিতায় লিপ্ত।

এই বিভাগের সব খবর

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে। মাসব্যাপী এ বইমেলা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, শনিবার। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত...

সর্বশেষ

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ)...

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা...

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

২০২৭ সালের ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু...

চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা...

চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক...

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...