শনিবার, ১ আগস্ট ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য রক্ষার নির্দেশ হাইকোর্টের

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক বৈশিষ্ট্য রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং সেখানে আর কোনো স্থাপনা নির্মাণ বন্ধ করতে কক্সবাজার জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার(৯নভেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন।

শুনানির সময় কক্সবাজার জেলা প্রশাসক একটি প্রতিবেদন দাখিল করেছেন, যেখানে বলা হয়েছে, প্রশাসন কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় অবৈধভাবে নির্মিত ৪১৭টি স্থাপনা উচ্ছেদ করেছে।

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসককে আজই একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।শুনানিতে এইচআরপিবির পক্ষে সিনিয়র আইনজীবী মনজিল মুর্শিদ এবং কক্সবাজারের জেলা প্রশাসকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মমতাজ উদ্দিন ফকির।

এইচআরপিবির আইনজীবী মনজিল মুর্শিদ বলেন, হাইকোর্ট ২০১১ সালের ৭ জুন কক্সবাজার সমুদ্র সৈকতের ঝিলোঞ্জা, সুগন্ধা ও লাবনী এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। কিন্তু তারা হাইকোর্টের রায় সঠিকভাবে বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেননি, যা আদালত অবমাননার সমতুল্য।

ইমা

এই বিভাগের সব খবর

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

সর্বশেষ

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...