রবিবার, ১২ জুলাই ২০২৬

সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর জানাজা সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিএনপি সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীকে শেষ বিদায় জানানো হয়েছে। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দসহ হাজারও সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।

আজ বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় প্রথম দফা নামাজে জানাজা নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা আহমদুল হক।

জানাজায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য এমএ লতিফ, মো. নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়া প্রমুখ অংশ নেন।

এছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন। পরে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে এ বিএনপি নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।

দুপুর ২টায় বাঁশখালীর জলদী হাইস্কুল দ্বিতীয় জানাজা, বিকাল ৩টায় গুণাগরী ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাফরুল ইসলাম চৌধুরী মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই বিভাগের সব খবর

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের পক্ষ থেকে...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বিজয় নগর, আকমল আলী...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে বকলাইপাড়া আর্মি ক্যাম্প-প্রাতা পাড়া সড়ক, বকলাইপাড়া আর্মি ক্যাম্পের প্রবেশপথ এবং...

সর্বশেষ

বন্যার্ত মানুষের পাশে ছাত্রদল, চট্টগ্রামের বাঁশখালীতে ত্রাণ বিতরণ

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টিতে বন্যায় ক্ষতিগ্রস্ত...

বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

অতি বৃষ্টি, পাহাড়ি ঢল ও সমুদ্রের জোয়ারের কারণে পানিবন্দি...

বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা

একটানা ভারী বর্ষণে জেলার থানচি উপজেলার বান্দরবান-আলীকদম-লাইক্রি সড়কের বিভিন্ন...

১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন

গতরাতে ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনোর গোলে বেলজিয়ামকে ২-১...

বান্দরবানে ৪ পর্যটককে উদ্ধার করেছে বিজিবি

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বৈরী আবহাওয়ার কারণে...

প্রত্যন্ত এলাকাতেও ত্রাণ পৌঁছাতে সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলা...