শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

এইচএসসিতে বিতর্কিত প্রশ্নপত্র প্রণয়নকারীসহ পাঁচ শিক্ষক চিহ্নিত

- Advertisement -
Single page 1st Paragraph

চলমান এইচএসসি পরীক্ষার বিতর্কিত প্রশ্ন প্রণয়নকারীসহ পাঁচ শিক্ষককে চিহ্নিত করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ তথ্য জানানো হয়।

শিক্ষা বোর্ড জানিয়েছে, এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রের পরীক্ষায় বিতর্কিত বিষয় নিয়ে প্রশ্ন প্রণয়নকারী ও ৪ যাচাইকারীকে (মডারেটর) চিহ্নিত করা হয়েছে। তারা যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন জেলার কলেজের শিক্ষক।

প্রশ্নপত্রটি তৈরি করেছেন সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার পাল। যাচাইকারীরা (মডারেটর) হলেন সহযোগী অধ্যাপক সৈয়দ তাজউদ্দিন শাওন, সহযোগী অধ্যাপক মো. শফিকুর রহমান, সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম।

এদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষার বাংলা প্রথমপত্র পরীক্ষার প্রশ্নপত্রে ধর্মীয় সাম্প্রদায়িক উসকানির অভিযোগ তদন্তে যশোর শিক্ষা বোর্ড ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যদের আগামী সাত কর্মদিবসের মাঝে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ইউডি

এই বিভাগের সব খবর

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৭৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে...

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে মালবাহী ট্রাকের। দুর্ঘটনার ভয়াবহতায় ট্রাকটি সড়কের ওপর কাত হয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুইজন।...

সর্বশেষ

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ...

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে...

বর্ণাঢ্য আয়োজনে রেডিসনে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো।...

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অন্তত ১৬ জনের মৃত্যু

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬...

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে...