শুক্রবার, ১ মে ২০২৬

ফটিকছড়িতে সড়ক সংস্কারে এগিয়ে এলেন আওয়ামী লীগ নেতা সাদী

- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে ব্যক্তিগত অর্থায়নে সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য, শিল্পপতি সাদাত আনোয়ার সাদী। ৭ নভেম্বর সোমবার সকালে নাজিরহাট-বিনাজুরী সড়কের মাইজভাণ্ডার সংলগ্ন জরাজীর্ণ হয়ে পড়ে থাকা প্রায় ৩শ ফুট অংশের সংস্কার কাজে হাত দেন তিনি। ব্যস্ততম সড়কের এ অংশটি দীর্ঘদিন ধরে সংস্কারের আওতায় না আসায় ব্যক্তিগত অর্থায়নে সংস্কার কাজ শুরু করেন এ রাজনীতিবিদ।

জনগুত্বপূর্ণ সড়কটির ৪ কিলোমিটার অংশ ২০২০ সালে সড়ক ও জনপথ বিভাগ কতৃক প্রশস্থকরণ করা হলেও সংস্কার বিহীন থেকে যায় মাইজভাণ্ডার দরবার শরীফ সংলগ্ন অংশটি। বিগত দুই বছরের ব্যবধানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে সড়কের এ স্থানটি। যার ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে যাতায়াতকারীরা। এছাড়াও উপজেলার ৭ ইউনিয়নের হাজার হাজার মানুষ, মাইজভাণ্ডার দরবার শরীফে আগত ভক্তবৃন্দ ও যানবাহনগুলোকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সড়কের গুরুত্বপূর্ণ অংশটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের উদ্দ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

এদিকে, জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার কাজে এগিয়ে আসায় সাদাত আনোয়ার সাদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। জানতে চাইলে সাদাত আনোয়ার সাদী জানান, প্রায় সময় বাড়িতে আসা যাওয়া করতে গিয়ে দেখতাম দীর্ঘদিন ধরে বিনাজুরী সড়কের এই অংশটি বেহাল অবস্থায় পড়ে আছে। যার কারনে সবাইকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। আপাতত মানুষের কষ্টের কথা ভেবে নিজ উদ্যোগে এটি সংস্কার করে দিচ্ছি।

ইমা

এই বিভাগের সব খবর

জাতীয় সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সংসদ মানেই পুরো বাংলাদেশ এবং এই সংসদের সফলতা মানেই দেশের সফলতা। তাই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি...

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’। এপ্রিল মাসে দেশে আসা অকটেনের তৃতীয় চালান এটি।...

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি দু’টি পিস্তল, দু’টি শটগান, একটি একনলা বন্দুক,...

সর্বশেষ

জাতীয় সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সংসদ মানেই পুরো বাংলাদেশ...

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম...

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ...

চট্টগ্রামে নগরীর ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে জানিয়ে স্থানীয়...

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও তার শিশু...

জলাবদ্ধতা নিরসনে চসিক মেয়রকে আহবায়ক করে ১৯ সদস্যের কমিটি গঠন

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য চসিক মেয়রকে আহবায়ক করে...