রবিবার, ২৮ জুন ২০২৬

অপহরণ ও গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সাতকানিয়ায় গণধর্ষণ মামলার পলাতক আসামি মোক্তার হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৭। গ্রেফতার মোক্তার হোসেন উপজেলার সিকদারপাড়ার মৃত আব্দুস ছালামের ছেলে।

সোমবার (৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় বরুমছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছ র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, ভিকটিমের প্রতিবেশী ছিল মোক্তার। সে প্রায়ই ভিকটিমকে বিভিন্ন প্রকার কুপ্রস্তাব দিতো। প্রস্তাবে রাজি না হলে ভিকটিমকে তুলে নিয়ে যাবে বলে হুমকি দিত। আসামি এলাকার প্রভাবশালী হওয়ায় ভিকটিমের পরিবার ভয়ে কিছু বলত না। গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মোক্তার তার সহযোগী শিমুল এবং আনু বেগমের সহায়তায় ভিকটিমকে তার বাড়ির সামনের রাস্তা থেকে অপহরণ করে অটোরিক্সা যোগে চট্টগ্রাম শহরে নিয়ে যায়। পরে মোক্তার এবং শিমুল ভিকটিমকে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন ২৮ অক্টোবর আসামিরা ভিকটিমকে অসুস্থ অবস্থায় বাঁশখালী থানাধীন ভিকটিমের আত্মীয়ের বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় সাতকানিয়া থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাত দেড়টায় অভিযান চালিয়ে বরুমছড়া থেকে মামলার প্রধান আসামি মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মোক্তার ভিকটিমকে গণধর্ষণের কথা স্বীকার করে। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ইউডি

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...