মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

হাওয়া ভবন ফিরে পেতে বিএনপির আন্দোলন : ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারেকের হাওয়া ভবন ফিরে পেতে বিএনপির আন্দোলন চলছে।
তিনি বলেন, ‘তারেক রহমানকে নিয়ে নাকি বিপ্লবের মাধ্যমে ঢাকা নিয়ে আসবে। এয়ারপোটে দাওয়াত দিচ্ছে। তারেক রহমান মুচলেকা দিয়ে পালিয়ে গিয়েছিল, আর রাজনীতি করবো না। এই তারেক রহমানকে ফিরিয়ে আনবে। হারানো ক্ষমতা ফিরিয়ে আনতে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চলছে। আসলে তারেকের হাওয়া ভবন ফিরে পেতে বিএনপির আন্দোলন চলছে।’
টাঙ্গাইল স্টেডিয়ামে দলের ত্রি-বার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি জনগনকে সরকার পতনের উষ্কানি দিচ্ছে। ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন দেখিনি। শেখ হাসিনার উদারতায় খালেদা জিয়া আজ মুক্ত। বিএনপি বেগম জিয়ার জন্য একটা মিছিলও করতে পারেনি। তেরো বছরও পারনেনি, এখন সরকার পতনের আন্দোলন করবেন। বিজয় মিছিল করবে, খালেদা জিয়াকে নিয়ে নাকি ১০ ডিসেম্বর বিজয় মিছিল করবে।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা খালেদা জিয়াকে মুক্ত করবেন বলছেন। তিনি তো মুক্তই। তাকে নিয়ে তো আপনারা একটা মিছিলও করতে পারেননি। খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি কইরেন না, বেশিও বুইঝেন না।’
আগয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিজয়ের মাস ডিসেম্বরে জনতার সাগরের গর্জন শুনতে পাবে বিএনপি। ভোট চুরি, ভুয়া ভোটার তৈরি, ভোট জালিয়াতি, লুটপাট, দুর্নীতি ও নারী নির্যাতনকারী বিএনপির বিরুদ্ধে এবার খেলা হবে।
বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের আশা বাদ দেয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আগামীতে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার এতে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।
তিনি বলেন, বিএনপির আমলে মানুষ ঘরে থাকতে পারেনি। এখন মানুষ শান্তিতে থাকতে পারে। বাঁশের লাঠিতে জাতীয় পতাকা লাগিয়ে রাস্তায় নামবেন তা হবে না। বরিশাল ও রংপুরে বস্তা বস্তা টাকা দিয়ে মানুষ নিয়ে গেছেন। ১০ লাখ মানুষের কথা বলেন! অথচ সমাবেশে তো আপনাদের চেয়ার ফাঁকা থাকে।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘পয়সা খেয়ে কমিটি করা লোকদের আওয়ামী লীগের প্রয়োজন নেই। এসব কর্মকান্ড যারা করেন নিজেকে সংশোধন করে ভালো হয়ে যান। কমিটিকে ঘিরে পদ বাণিজ্যের কথা যেন না শুনি। ডেকে ডেকে পকেটের লোক বসাবেন, তাও চলবে না। এবার তদন্ত করে খোঁজ-খবর নেব। পয়সা খেয়ে কমিটি করা লোকদের আমাদের প্রয়োজন নেই। কমিটি একটা হবে। নতুন নেতা আসতে দেন। বসন্তের কোকিল আছে, দুঃসময়ের লোক নেই। কে কী করে তা শেখ হাসিনাও জানেন।’
বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান এমপি, এডভোকেট কামরুল ইসলাম এমপি, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এমপি, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি।
সম্মেলনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের সংসদ সদস্যসহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতারা বক্তব্য রাখেন।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক কাউন্সিলরদের সমর্থনে পুণরায় বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে সভাপতি ও এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার ঘোষণা দেন।

এই বিভাগের সব খবর

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া বান্দরবানের ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। একইসঙ্গে শিক্ষা জীবন সফলভাবে সম্পন্ন করার...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশকে রক্ষা করার জন্য ছাত্র এবং যুব সমাজকে দেশপ্রেমিক ভূমিকা পালন...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন-বাংলাদেশ একটি উন্নয়নশীল উর্বর দেশ। বর্তমান সরকার দেশের পরিবেশের উন্নয়নে জলবায়ু...

সর্বশেষ

বান্দরবানে ঝরে পড়া ৮ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

পারিবারিক ও আর্থিক সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়া...

ক্রীড়ার মাধ্যমে যুব এবং ছাত্র সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে :মাসুম

বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সেইফ দ্যা স্পোর্টস চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী...

বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষাসহ জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার জন্য সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে

বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...