শুক্রবার, ১ মে ২০২৬

পটিয়ার প্রতিবন্ধী শিল্পীর আঞ্চলিক গানে মুগ্ধ প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

কর্ণফুলী রে, সাক্ষী রাখিলাম তোয়ারা রে…
নৌকা মার্কায় ভোট দিয়ে রে, আবার প্রধানমন্ত্রী বানাইয়ুম তোয়ারে।

চট্টগ্রামের পটিয়া উপজেলার শারীরিক প্রতিবন্ধী-শিল্পী সঞ্চয় বড়ুয়ার এমন গানে উচ্ছ্বাসিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বেলা ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি চট্টগ্রামের পটিয়া উপজেলার কালারপুল সেতুসহ দেশের মোট ১শ’টি সেতু উদ্বোধন করেন।

এসময় পটিয়া থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রধানমন্ত্রীকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী। আপনার সঙ্গে এক মিনিট কথা বলতে গত সাতদিন ধরে অপেক্ষা করছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার শারীরিক প্রতিবন্ধী-শিল্পী সঞ্চয় বড়ুয়া।

এসময় প্রধানমন্ত্রীও সঙ্গে সঙ্গে সম্মতি দেন।

প্রধানমন্ত্রীকে প্রণাম জানিয়ে তিনি বলেন, ‘আপনি আমাদের প্রতিবন্ধীদের জন্য এবং আপনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল আমাদের জন্য যে কাজটা করে গেছেন; তার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা রইল। আর আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের চট্টগ্রামের ভাষায় আমি আপনাকে একটা গান শুনাতে চাই ‘

প্রতি উত্তরে চট্টগ্রামের আঞ্চলিক গানের ভক্ত প্রধানমন্ত্রীও সম্মতি দেন এবং বলেন ‘অবশ্যই তোমার গান শুনবো।’

পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরীর পুত্র আওয়ামী লীগের তথ্য ও গবেষণা কমিটি বিষয়ক উপ-কমিটির সদস্য শারুন চৌধুরীর লেখা এই গানটি খালি গলায় শুনান শারীরিক প্রতিবন্ধী-শিল্পী সঞ্চয় বড়ুয়া।

‘কর্ণফুলী রে, সাক্ষী রাখিলাম তোরে
আর কর্ণফুলী রে, সাক্ষী রাখিলাম তোরে।
শেখ হাসিনার উন্নয়নের কথা হইয়ুম তোয়ারা রে,
আর কর্ণফুলী রে, সাক্ষী রাখিলাম তোয়ারা রে (২)।

নৌকা মার্কায় ভোট দিয়ে রে (২), আবার প্রধানমন্ত্রী বানাইয়ুম তোয়ারে।
শেখ হাসিনা রে, আরার প্রধানমন্ত্রী রে,
আর শেখ হাসিনা রে সবার প্রিয়নেত্রী রে।

আরার পটিয়াবাসী রে, সবার প্রিয় প্রধানমন্ত্রী রে,
আরার চট্টগ্রামবাসী রে, প্রিয় প্রধানমন্ত্রী রে…
আরার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রে…

গানের তালে তালে শুধু তালিই দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গান শুনে খুব ভালো হয়েছে বলে প্রশংসা করেন।

এসময় চট্টগ্রাম প্রান্তে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, পটিয়া আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, বোয়ালখালী আসনের এমপি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন প্রমুখ।

ইউডি

এই বিভাগের সব খবর

জাতীয় সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সংসদ মানেই পুরো বাংলাদেশ এবং এই সংসদের সফলতা মানেই দেশের সফলতা। তাই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি...

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’। এপ্রিল মাসে দেশে আসা অকটেনের তৃতীয় চালান এটি।...

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি দু’টি পিস্তল, দু’টি শটগান, একটি একনলা বন্দুক,...

সর্বশেষ

জাতীয় সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সংসদ মানেই পুরো বাংলাদেশ...

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম...

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ...

চট্টগ্রামে নগরীর ৭০ থেকে ৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে জানিয়ে স্থানীয়...

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে মা ও তার শিশু...

জলাবদ্ধতা নিরসনে চসিক মেয়রকে আহবায়ক করে ১৯ সদস্যের কমিটি গঠন

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য চসিক মেয়রকে আহবায়ক করে...