রবিবার, ২৮ জুন ২০২৬

প্রকৃতিই করছে বিএনপির বিচার : শেখ হাসিনা

- Advertisement -
Single page 1st Paragraph

আন্দোলনের নামে বিএনপির আগুন সন্ত্রাস, মানুষ হত্যার বিচার প্রকৃতিই করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৬ নভেম্বর) রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজিত ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খণ্ডচিত্র’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগুন সন্ত্রাসে সাড়ে তিন হাজার মানুষ আহত হয়েছিল। সেই দুঃসময়ের কথা যেন দেশবাসী ভুলে না যায়। বিএনপির বিচার করতে হচ্ছে না, প্রকৃতিই তাদের বিচার করছে।

প্রধানমন্ত্রী বলেন, আগুন সন্ত্রাস মানবতাবিরোধী অপরাধ। এর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, বিচার হচ্ছে। এমনকি যারা হুকুম দিয়েছে সেই হুকুমের আসামিদেরও বিচারের আওতায় আনা হবে। সাধারণ মানুষের ওপর আক্রমণ করলে কেউ রক্ষা পাবে না। স্বাধীনতার পর থেকে কেউ রক্ষা পায়নি, ভবিষ্যতেও পাবে না। সবারই বিচার করা হবে।

তিনি আরও বলেন, রাজনীতি করার অধিকার সবারই আছে। সবাই রাজনীতি করুক; কিন্ত সাধারণ মানুষের গায়ে হাত দিলে তার আর রেহাই নেই। মানুষের সুন্দরভাবে বাঁচার অধিকার রয়েছে। সেই অধিকার নষ্ট করা চলবে না। শান্তির বাংলাদেশ চাই আমরা, হানাহানি-হত্যা চাই না। গণতন্ত্র যখন প্রতিষ্ঠা হয়েই গেছে। তখনই সরকার উৎখাতের নামে মানুষের এসব ক্ষতি তারা কীভাবে করতে পারে? মানুষকে কষ্ট দিয়ে কী ধরনের আন্দোলন করতে চায় বিএনপি?

ইউডি

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...