রবিবার, ২৮ জুন ২০২৬

খাদ্য উৎপাদন ও সঞ্চয়ের আহ্বান প্রধানমন্ত্রীর

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের কারণে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার ফলে পুরো বিশ্বের অবস্থাই খারাপ। এমন পরিস্থিতিতে আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনে বেগ পেতে হচ্ছে। এ অবস্থা আর বেশিদিন থাকবে না। প্রত্যেককে সঞ্চয়ের প্রতি নজর দিতে হবে। দুর্যোগ মোকাবিলায় যেন কারো এক ইঞ্চি জমি খালি পড়ে না থাকে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।

শনিবার (৫ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকার প্রধান।

তিনি বলেন, যুদ্ধ ও করোনার কারণে সারা বিশ্বে প্রতিটি পণ্যের দাম বেড়ে গেছে। তার ধাক্কাটা আমাদের দেশেও পড়েছে। মূল্যস্ফীতির পর সব দেশ আজ হিমশিম খাচ্ছে। প্রত্যেকের রিজার্ভ ব্যবহার করে চলতে হচ্ছে। আমাদেরও করতে হচ্ছে সেটা দেশের মানুষের জন্য। তাই আমাদের সবাইকে মিতব্যয়ী হতে হবে। আমাদের যুব সমাজকেও এগিয়ে আসতে হবে। তারা এগিয়ে এসে যদি সমবায়ের মাধ্যমে কার্যক্রম করতে পারে তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব।

শেখ হাসিনা বলেন, বর্তমানে সারাবিশ্বে খাদ্যাভাব, জিনিসের দাম বেড়ে গেছে। সেক্ষেত্রে আমাদের আরও উৎপাদন বাড়াতে হবে এবং সঞ্চয় করতে হবে। যাতে করে এই অভিঘাত থেকে মানুষ রক্ষা পায় সেই ব্যবস্থা নিতে হবে।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশের মানুষের কল্যাণ করাই আমাদের একমাত্র লক্ষ্য। কিন্তু আমাদের উন্নয়ন করতে গেলে সমবায়কে গুরুত্ব দিতে হবে। আমরা মানুষের জন্য কাজ করে যাচ্ছি; কিন্তু প্রতিটি মানুষের একটা চিন্তা থাকতে হবে নিজের জীবন-জীবিকা উন্নত করা।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা যাতে কোনোমতেই ব্যহত না হয়, দুর্বার গতি ধরে রেখেই সামনে এগিয়ে যেতে হবে। সমবায়ের মাধ্যমেই দেশ অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করবে।

এ সময় তিনি আরও বলেন, আমরা বিনা পয়সায় সবাইকে কোভিডের টিকা দিয়েছি রিজার্ভ ব্যবহার করে। যাতে সবাই সুস্থ থাকে। মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য।

ইউডি

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...