বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

১০ বছর ধরে ভাড়া নেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির ভাই আবেদ আলী!

লামায় রূপসীপাড়া বাজার জামে মসজিদের জায়গা দখল করে দোকান নির্মাণ 

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান)
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মসজিদের জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তায় নয়, জবর দখলকৃত জায়গায় দোকান ঘর নির্মাণ করে গত ১০ বছর ধরে ভাড়া হাতিয়ে নিচ্ছেন ওই ব্যক্তি। উপজেলার রুপসীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মেম্বারের ভাই আবেদ আলী এ জায়গা জবর দখল করেন। শনিবার সকালে (২ মে) রুপসীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলজার হোসেন এ অভিযোগ করেন। অভিযুক্ত আবেদ আলী রুপসীপাড়া ইউনিয়নের মৃত বাদশা মিয়ার ছেলে। মসজিদের জমি উদ্ধারে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলজার হোসেন।

অভিযোগে জানা যায়, উপজেলার ২৯৪নং দরদরী মৌজার আর/১৫৯১নং হোল্ডিং মুলে ৩ একর ৩৫ শতক জাযগা রূপসী পাড়া বাজার জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির নামে রেকর্ডভুক্ত আছে। মসজিদ কর্তৃপক্ষ ১৯৮১-৮২ সনের বন্দোবস্তি মোকদ্দমা মূলে প্রাপ্ত এ জায়গার নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছেন। রেকর্ডভুক্ত সব জায়গা দখলে থাকলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মো. আবেদ আলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন মেম্বারের সহোদর ভাই হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে মসজিদের ১০ শতক জায়গা দখল করে নেন। পরে জবর দখলকৃত জায়গায় তিনটি দোকান ঘর নির্মাণ করে একটিতে নিজে ব্যবসা করছেন, বাকি দুটি ভাড়া দিয়ে টাকা আদায় করে আত্নসাৎ করছেন। অভিযোগে আরও জানা যায়, “মসজিদের জায়গা ছেড়ে দিতে বার বার বলা হলেও আবেদ আলী তা প্রত্যাখ্যান করে উল্টো মসজিদ কমিটির সদস্যদেরকে বিভিন্ন মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করছেন। এতে মসজিদের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং এলাকায় বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, বিরোধীয় জায়গার উপর একটি গ্যারেজ ও একটি চা দোকান রয়েছে। পাশের জায়গা জবর দখল করে পাকা ভবন নির্মাণ করেছে আনসার ও ভিডিপি। এ সময় এক দোকানের ভাড়াটিয়া রহিম বলেন, প্রতি মাসে দুই হাজার টাকা ভাড়া ধার্য করে ১৩ বছর আগে আবেদ আলীর কাছ থেকে দোকান ভাড়া নিয়েছি। কার জায়গা তা জানি না।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুস সাত্তার ফরাজি জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবেদ আলী মসজিদের ১০ শতক জায়গা জোর পূর্বক জবর দখল করেছিলেন। আবেদ আলীর ভাই আবুল হোসেন তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে থাকায় প্রতিবাদ করেও জায়গা উদ্ধার করা সম্ভব হয়নি।

তবে অভিযুক্ত আবেদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, যে জায়গায় দোকান নির্মাণ করেছি, সেটি আমার ক্রয়কৃত জায়গা। আমার কাছে জায়গার বৈধ দলিলপত্র রয়েছে।
এদিকে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানায়, রুপসীপাড়া বাজার জামে মসজিদের জায়গা আবেদ আলী নামের এক ব্যক্তি জবর দখল করেছেন বলে অভিযোগ পেয়েছি। তদন্ত করে মসজিদ ও মাদ্রাসার জায়গা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পাঁচ...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বহুমুখীকরণ, উৎপাদনশীল...

সর্বশেষ

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের

ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের...

কক্সবাজার সীমান্তে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

জেলার টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪...

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময়...