শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সংবিধান বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনের পরিপূর্ণ প্রতিফলন : স্পিকার

- Advertisement -
Single page 1st Paragraph

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ১৯৭২ সালের ৪ নভেম্বর বাঙালী জাতীয় জীবনের গৌরবময় উজ্জ্বলতম দিন। এই দিনে বঙ্গবন্ধু বিশ্বের শ্রেষ্ঠতম সংবিধান প্রণয়ন করেছিলেন। এই সংবিধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনের পরিপূর্ণ প্রতিফলন। তাই সংবিধানের সঠিক প্রয়োগ ঘটিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সকলকে আত্মনিয়োগ করতে হবে।
আজ রাজধানী ঢাকার সুপ্রীম কোর্ট জাজেস স্পোর্টস কমপে¬ক্সে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হবার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মো: নুরুজ্জামান, গণপরিষদ এবং খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ব্যারিস্টার এম.আমির-উল ইসলাম, সুপ্রীম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো: মমতাজ উদ্দিন ফকির, অ্যাটর্নী জেনারেল আবু মো: আমিন উদ্দিন, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকী এবং বিচারপতি এম ইনায়েতুর রহিম।
জাতির পিতা বলেছিলেন, ‘এই শাসনতন্ত্র শহীদের রক্ত দিয়ে লেখা’- উল্লে¬খ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, বাংলাদেশের সংবিধান কারো দান, অনুকম্পা বা কোন সন্ধি-আলোচনার মাধ্যমে পাওয়া যায়নি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই সংবিধান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের অব্যবহিত পরে সকল বাঙালীকে উপহার দিয়েছিলেন এই সংবিধান।
তিনি বলেন, আইনের শাসন সমুন্নত রেখে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে সংবিধানের সুফল সকলের নিকট পৌঁছে দিতে পারলেই এই সংবিধান অর্থবহ হবে।
তিনি বলেন, ৭২-এর সংবিধান আমাদের জাতির দীর্ঘ ২৪ বছরের আন্দোলনের ফল। নয় মাসের মধ্যে সংবিধান প্রণয়ন এক অনন্য অর্জন। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সংবিধানের মূল ধারণাগুলোকে ছড়িয়ে দেওয়াই হোক-এই সুবর্ণজয়ন্তীর প্রত্যয়।
স্পিকার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ৪ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
পরে স্পিকার ১৯৭২ সালের মূল সংবিধানের অনুকরণে মুদ্রিত বাংলাদেশ সুপ্রীম কোর্ট কর্তৃক প্রকাশিত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং সংবিধান প্রণয়ন কমিটির সকল সদস্যদেরকে সম্মাননা স্মারক ও স্মারক গ্রন্থ প্রদান করেন।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: শহীদুজ্জামান সরকার এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, সাবেক এমপি তানজিম আহমেদ সোহেল তাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০ অক্টোবরের হামলায় নিহত বাংলাদেশি শ্রমিক মো. শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৭৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে...

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে মালবাহী ট্রাকের। দুর্ঘটনার ভয়াবহতায় ট্রাকটি সড়কের ওপর কাত হয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুইজন।...

সর্বশেষ

রিয়াদে নিহত বাংলাদেশি শ্রমিকের মরদেহ গ্রহণ করলেন শামা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত ১০...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৮৬

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ বিভিন্ন অপরাধ...

চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে...

বর্ণাঢ্য আয়োজনে রেডিসনে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো শুরু

চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ওয়েডিং অ্যান্ড লাইফস্টাইল এক্সপো।...

তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, অন্তত ১৬ জনের মৃত্যু

চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬...

বাংলাদেশের হ্যান্ডবল সঠিক পথেই আছে : আলোনসো

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে...