সোমবার, ২৯ জুন ২০২৬

অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু দীর্ঘ ২৩ বছরের লড়াই সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশের জন্য যে সংবিধান প্রণয়ন করেন, সেখানে তিনি তাঁর সাম্প্রদায়িকতার ভয়াবহ অভিজ্ঞতা থেকে ধর্মনিরপেক্ষতা সন্নিবেশিত করেন। অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে দিকে এগিয়ে যেতে হবে।
শুক্রবার বিকেলে বাংলাদেশের সংবিধানের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধুর সংবিধানকে সাম্প্রদায়িকতার কলঙ্ক থেকে মুক্ত করুন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।
বক্তব্য রাখেন আরমা দত্ত এমপি, নির্মূল কমিটির সহসভাপতি শিক্ষাবিদ শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন, জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশের সাবেক চেয়ারম্যান মানবাধিকার নেতা কাজী রিয়াজুল হক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর (অতিরিক্ত এটর্নি জেনারেল) এডভোকেট মোঃ মোখলেসুর রহমান বাদল।
মন্ত্রী মোজাম্মেল হক আরো বলেন, ’৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীন বাংলাদেশের অধিকাংশ সময়ই স্বাধীনতাবিরোধী মৌলবাদীরা সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে দেশ শাসন করেছে। যার কারণে মৌলবাদীরা নিজেদের ইচ্ছেমত সংবিধানের পরিবর্তন করেছে। তারা দীর্ঘকাল ক্ষমতায় থাকার ফলে তাদের শেকড় সমাজের গভীর পর্যন্ত পৌঁছে গেছে। ওই সব শাসকরা বিভিন্ন সময় ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে বার বার আঘাত করেছে। পৃথিবীতে আমাদের রাষ্ট্রই একমাত্র রাষ্ট্র যেখানে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বলতে হয়। যারা সংবিধান মানে তাদেরও করণীয় সম্পর্কে সচেতন হতে হবে।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...