রবিবার, ২৮ জুন ২০২৬

যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সরকার তাদের শাস্তি দেবে : প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, যারা বিদেশে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে সরকার তাদের শাস্তি নিশ্চিত করতে কাজ করছে।
তিনি বলেন, ‘যারা (বিদেশে অবস্থান করে) সরকার বিরোধী কর্মকা-, উসকানিমূলক ও বানোয়াট বক্তব্য প্রদানের সঙ্গে জড়িত, সরকার তাদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য কাজ করছে।’
সংসদে প্রশ্নোত্তর পর্বে লক্ষ্মীপুর-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়নের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীরা রেমিট্যান্স পাঠানোর পাশাপাশি স্বাগতিক দেশে তাদের ইতিবাচক কর্মকা-ের মাধ্যমে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করে। তারা স্বাগতিক দেশে অবস্থান করে বাংলাদেশের স্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে পারে।
‘কিন্তু দুর্ভাগ্যবশত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে কিছু লোক বিদেশে অবস্থান করে দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে।’
বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বিদেশে অপপ্রচার বন্ধে বেশ কিছু পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং অপপ্রচার মোকাবেলায় আন্তর্জাতিক গণমাধ্যমে নিয়মিতভাবে বাস্তবভিত্তিক সংবাদ ও নিবন্ধ প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং নিয়মিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো অসত্য ও অপপ্রচারমূলক কিছু প্রকাশিত হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক কূটনীতি শাখা গণমাধ্যমে বস্তুনিষ্ঠ ও বাস্তসম্মত জবাব পাঠায়।
তিনি আরও বলেন, যারা অপপ্রচার ছড়ায় সোশ্যাল মিডিয়ায় তাদের বানোয়াট ও ভিত্তিহীন পোস্ট মনিটরিং করা হয়ে থাকে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...