সোমবার, ২৯ জুন ২০২৬

অক্টোবরে বিজিবির অভিযানে ৯৮ কোটি টাকার চোরাচালান আটক

- Advertisement -
Single page 1st Paragraph

অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৯৮ কোটি ৫ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য, অস্ত্র ও গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে- ৫ লাখ ৭৩ হাজার ৩৯৩ ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ১২০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৫২৭ গ্রাম হেরোইন, ১৩ হাজার ৬৭০ বোতল ফেনসিডিল, ২০ হাজার ২২৭ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৮১৫ ক্যান বিয়ার, ১২০ লিটার বাংলা মদ, ২ হাজার ২১৪ কেজি গাঁজা, ২ লাখ ৯৭ হাজার ৭৫৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৪৪ হাজার ২৩৭টি নেশাজাতীয় ইনজেকশন, ৭ হাজার ২২৯টি ইস্কাফ সিরাপ, ১ হাজার ৬০৫ বোতল এমকেডিল অথবা কফিডিল, ৩ লাখ ৫৪ হাজার ২৫০ পিস বিভিন্ন ধরনের ওষুধ, ৬ হাজার ৪৩০টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট এবং ৫২ হাজার ৮৫টি অন্যান্য ট্যাবলেট।

উদ্ধার করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- ২৭ কেজি ৮২৯ গ্রাম স্বর্ণ, ২৪ কেজি ৪৮৯ গ্রাম রূপা, ১ লাখ ৪৫ হাজার ৯৭৭টি কসমেটিক্স সামগ্রী, ৫ হাজার ৭০২টি ইমিটেশন গহনা, ১২ হাজার ৩৬৪টি শাড়ি, ৫ হাজার ৩২৩টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ২ হাজার ৮৭০টি তৈরি পোশাক, ১ হাজার ৮২৭ মিটার থান কাপড়, ৩ হাজার ৫৬৪ ঘনফুট কাঠ, ৪ হাজার ৭০৯ কেজি চা পাতা, ৩৫ হাজার ২৫০ কেজি কয়লা, ১টি কষ্টি পাথরের মূর্তি, ৭টি ট্রাক ও কাভার্ডভ্যান, ১টি জিপ, ১০টি পিকআপ, ১৯টি সিএনজি চালিত ইজিবাইক এবং ৮১টি মোটরসাইকেল।

অস্ত্রের মধ্যে ৪টি পিস্তল, ১টি রাইফেল, ৩টি গান, ৪টি ম্যাগাজিন, ১টি ককটেল এবং ২৯ রাউন্ড গুলি রয়েছে।

এছাড়া সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২৯ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে ১১৯ জন বাংলাদেশি ও ১১ জন ভারতীয় নাগরিককে আটকের পর আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

ইউডি

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...