রবিবার, ২৮ জুন ২০২৬

জাতীয় চারনেতা ছিলেন প্রকৃত দেশপ্রেমিক ও খাঁটি বাঙালি: মাহতাব উদ্দিন চৌধুরী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, ক্ষমতার মোহে সামরিক জান্তার দোসররা জেলহত্যা সংগঠিত করে। যা সভ্য দুনিয়ার একটি কলংকিত ঘটনা। তিনি বলেন, জাতীয় চারনেতা ছিলেন প্রকৃত দেশপ্রেমিক ও খাঁটি বাঙালি। তাদের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, প্রথম প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা এতটাই নির্ভীক ও সাহসী ছিলেন যে, তারা অন্যায়ের কাছে মাথানত করেনি।

‘জেল হত্যা দিবস’ ২০২২ উপলক্ষে বুধবার(২ নভেম্বর) বিকেলে, নগরীর পল্টন রোডস্থ সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর বাসভবনে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ ও বঙ্গবন্ধু প্রবীণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভা, মেধাবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু প্রবীণ সমিতির সভাপতি নঈম উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো: আবদুর রহিম ‘বেদনাবিধূর মর্মান্তিক জেলহত্যা শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানের প্রধান আলোচক সাবেক প্যানেল মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ হাসনী বলেন, প্রকৃত দেশপ্রেমিক চিরদিন মানুষের হৃদয়ে জাগরুক থাকে। জাতীয় চারনেতাও পৃথিবী যতদিন থাকবে ততদিন বাংলার মানুষের হৃদয়ে আসীন থাকবে। তিনি জাতীয় চারনেতা আদর্শ ধারণ করে সবাইকে দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষাবিদ প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান, অধ্যক্ষ ড. সানাউল্লাহ, সাবেক সদস্য সৈয়দ মাহমুদুল হক, স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিষ্টার সওগাতুল আনোয়ার খান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সাহাবউদ্দিন, রাজনীতিবিদ ভানু রঞ্জন চক্রবর্ত্তী, জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, ফিরোজ আহমদ, কাজী আলতাফ হোসেন, লোকমান আলী, ডি কে দাশ মামুন, আবু সুফিয়ান, মোহাম্মদ হোসেন, ওমর ফারুক, নুর আহমদ, নুরুল ইসলাম, লিয়াকত হোসেন, হাজী শাহাদাত হাসান, ফরিদুল আলম, জাবেদুল ইসলাম শিপন, আবদুল মালেক, ক্যাপ্টেন নিজাম উদ্দিন, ওয়াহিদ হাসান, জাবেদুল ইসলাম শিপন, দেলোয়ার হোসেন, মাজহারুল ইসলাম পলাশ, বীর মুক্তিযোদ্ধা রেদওয়ানুল হক, জাহাঙ্গীর আলম, এড. টিপু শীল জয়দেব, আসিফ ইকবাল, রিয়াতুল করি, বোরহান উদ্দিন গিফারী, আবু তাহের, জামাল হোসেন শাহীন, সমীর চন্দ্র সেন, ওয়াহিদুল আলম, মনির উদ্দিন সহ অন্যরা। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান, অনুষ্ঠানে ৫০ জন মেধাবী এতিম শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয় এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ, বই, কলম ও সম্মানী দেয়া হয়।

ইমা

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...