সোমবার, ২৯ জুন ২০২৬

স্থানীয় সরকারের নির্বাচনে ৭২ ঘন্টা বন্ধ থাকবে বাইক

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ২ নভেম্বর (বুধবার) অনুষ্ঠেয় চট্টগ্রামের ফটিকছড়ি পৌর নির্বাচন,কর্ণফুলি উপজেলার সাধারণ নির্বাচনসহ দেশের আরো ছয়টি উপজেলা, ৩টি পৌরসভায় স্থানীয় সরকারের শতাধিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ঐ সাতটি উপজেলা ও ৪টি পৌর এলাকায় ৭২ ঘণ্টার জন্য বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩১ অক্টোবর) মধ্যরাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টার জন্য ভোটের এলাকায় বাইক চলাচল বন্ধ থাকবে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জেলা প্রশাসকদের মাধ্যমে এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে। শুধু বাইক নয় ভোটের দিন অন্যান্য মটরযান চালচলও বন্ধ থাকবে। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে জরুরি কাজে যান চলাচল করতে পারবে। সাংবাদিক, পর্যবেক্ষক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

২ নভেম্বর যে চার পৌরসভায় নির্বাচন হবে- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী উপজেলার হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ পৌরসভা।

ওইদিন যে তিন উপজেলায় সাধারণ নির্বাচন হবে- চট্টগ্রামের কর্ণফুলী, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানীনগর।

এছাড়া নেত্রকোণা সদর উপজেলা, কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী এবং কুষ্টিয়ার খোকসা উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। ইউপিগুলো হলো- জয়পুরহাটের ক্ষতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা; কুষ্টিয়া সদরের জিয়ারথী ও কাঞ্চনপুর, মিরপুরের চিথলিয়া ও ধুবইল; জামালপুর উপজেলার মেলান্দহের আদ্রা ও ফুলকোচা; ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া; নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম; সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, গোয়াইনঘাট, পূর্ব জাফলং ও মধ্য জাফলং; ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার খাড়েরা এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর।

এছাড়া লালমনিরহাট সদরের বড়বাড়ী, বগুড়ার শাজাহানপুরের আশেকপুর, যশোর সদরের আরবপুর, বাগেরহাট সদরের রাখালগাছি, মোল্লারহাটের উদয়পুর, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর, পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া, টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা, নেত্রকোণার মদনের নায়েকপুর, মানিকগঞ্জের হরিরামপুরের সুতালড়ী, কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ও মুন্সিগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ওইদিন।

এদিকে একইদিন ৩৬টি জেলার ৫২টি উপজেলার ৫৮টি ইউনিয়ন পরিষদের মোট ৬০ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সর্বমোট ১০২টি উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইউডি

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...