রবিবার, ২৮ জুন ২০২৬

প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোয় দুই কর্মকর্তাকে শোকজ

- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়রের পক্ষে প্রচারণায় অংশগ্রহণের অভিযোগ উঠেছে দুই নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. কামরুল আলম।

জানা গেছে, সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন গত ২৯ অক্টোবর আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. ইসমাইল হোসেনের প্রচারণায় অংশগ্রহণ করেন। শারমিন আক্তার নামে আরেক পোলিং অফিসার একই ব্যক্তির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে বিতর্কের সৃষ্টি করেন। পরে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এলে তাদের দুইজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নির্বাচন কমিশনের কারণ দর্শানোর চিঠিতে উল্লেখ করা হয়, পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে আপনাকে সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আপনি ইতিমধ্যে প্রশিক্ষণও সম্পন্ন করেছেন। ভোট কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে আপনি মেয়র প্রার্থী মো. ইসমাইল হোসেনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন, যা পৌরসভা নির্বাচন বিধিমালা ২০১৫ এর বিধি ২২ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা, ২০১০; নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৩ নং আইন) এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৬ ঘণ্টার মধ্যে উপস্থিত হয়ে লিখিত আকারে প্রদানের জন্য বলা হচ্ছে।

রিটার্নিং অফিসার মো. কামরুল আলম বলেন, নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন। এটা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাদেরকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে।

ইউডি

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...