বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চবির শাহ আমানত হলে শিক্ষার্থীদের তালা

ভাত-পানির বাড়লে মান , সব সমস্যাই সমাধান

- Advertisement -
Single page 1st Paragraph

পানি সমস্যা সমাধান, খাবারের মান বৃদ্ধিসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে আন্দোলন করেছেন হলের শিক্ষার্থীরা।

সোমবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ১টায় হলের মূল গেইটে তালা ঝুলিয়ে দিয়ে হলের সামনে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা নানান স্লোগান সম্বলিত পোস্টার, বালতি নিয়ে হলের সামনে অবস্থান নেন। পরবর্তীতে বিকাল ৩ টার দিকে প্রশাসনের প্রতিশ্রুতিতে হলের তালা খুলে দেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো: পানির সমস্যার সমাধান, ইন্টারনেটের গতি বৃদ্ধি, পাঠাগার সংস্কার, খাবারের মান বাড়ানো, নিয়মিত শৌচাগার পরিষ্কার, হলের কক্ষ সংস্কার।

আন্দোলনকারী শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রিপন বলেন, হলের শৌচাগারের যাচ্ছেতাই অবস্থা হয়ে থাকে। পরিচ্ছন্নতা কর্মীরাও নিয়মিত কাজ করে না। নিয়মিত পানি থাকে না। এমনও হয়েছে আমরা টানা ৫ দিন পানি পাই নি। তাছাড়া পাঠাগারের খুবই করুণ অবস্থা। এতোই ছোট যে ১৫-২০ জন একত্রে বসে পড়তে পারে না।

আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ওমর জানান, এর আগেও অনেক বার এসব অভিযোগ আমরা জানিয়েছি। কিন্তু কোন সমাধান আসেনি। তাই আজ আন্দোলনে নেমেছি। প্রশাসন আশ্বাস দিয়েছে অল্প সময়ে সমাধান হয়ে যাবে। যদি না হয় আমরা আবার কর্মসূচি দেব।

শাহ আমানত হল প্রভোস্ট অধ্যাপক নির্মল কুমার সাহা জানান, আমরা শিক্ষার্থীদের অভিযোগ শুনেছি। ইতিমধ্যেই সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ শুরু করেছি। আশা করছি ১ সপ্তাহের মধ্যেই পানি সমস্যার সমাধান হয়ে যাবে। পাশাপাশি খাবারের মান বৃদ্ধির জন্য আমরা টিউটরদের দায়িত্ব দিয়েছি। তারা সপ্তাহে ৩ দিন হলে খাবার খাবে এবং মান যাচাই করবে।

ইউডি

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...