সংসদ বর্জনের হুমকি দেওয়ার একদিন পর জাতীয় পার্টির সংসদ সদস্যদের সংসদ অধিবেশনে যোগদানের নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
বিরোধী দলের নেতার পদে বেগম রওশন এরশাদের বদলে জিএম কাদেরকে করার বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের আশ্বাসে তিনি দলীয় সংসদ সদস্যদের এ নির্দেশনা দেন।
সোমবার(৩১ অক্টোবর) দুপুরে জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একদিন আগে জাপা চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্বে দলটির সংসদ সদস্যরা সংসদ অধিবেশনে যোগ দেন। এসময় তারা বেগম রওশন এরশাদ এর পরিবর্তে গোলাম মোহাম্মদ কাদেরকে বিরোধী দলের নেতা না করলে সংসদ বর্জনের হুমকি দেন।
ইমা

