বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদেরকে পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দিতে হবে – আ জ ম নাছির উদ্দীন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিক্ষার্থীদেরকে ক্লাসে পাঠ্যশিক্ষা দান করা একজন শিক্ষকের পেশাগত দায়িত্ব। তবে শিক্ষার্থীকে পাঠ্যশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দান করা শিক্ষকের নৈতিক দায়িত্ব। পাঠ্যশিক্ষা লাভের মধ্য দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবে। ডাক্তার,ইঞ্জিনিয়ার,ব্যারিস্টার হবে। কিন্তু নৈতিক শিক্ষা লাভের মধ্য দিয়ে শিক্ষার্থীরা একজন দেশপ্রেমিক, মানবিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। নীতি-নৈতিকতা বিবর্জিত মানুষ বিদ্বান হলেও সমাজের কোন উপকারে আসে না।

আজ সোমবার ৩১ অক্টোবর দুপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে শেরশাহ কলোনি ডা. মজহারুল হক হাই স্কুলের উদ্যোগে মিলাদ মাহফিল, ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে শেরশাহ কলোনি ডা. মজহারুল হক শাহ স্কুলের প্রধান শিক্ষক আবদুস সালাম, মাওলানা মঞ্জুর আলম, মাওলানা ইউসুফ আমিনী, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য মো. সালাউদ্দিন, অভিভাবক সদস্য মো. ফজল আমিন, মো. শাকিল, মো. তিতুমীর প্রমুখ বক্তব্য রাখেন।
ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা হামদ,নাত,কেরাত,গজল ও হাদীস পাঠে অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মঞ্জুর আলম।

ইউডি

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...