শনিবার, ১ আগস্ট ২০২৬

সীমান্তে সাম্প্রতিক ঘটনায় মায়ানমারের আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ : বিজিবি

- Advertisement -
Single page 1st Paragraph

মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে বাংলাদেশ সীমান্তে মর্টারশেল ও গুলি ছুটে আসাসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) ব্যাটালিয়ন কমান্ডার। এমনটি জানিয়েছেন বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আজিজুর রউফ।

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড (বিজিপি) ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক শেষে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রবিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টা হতে বেলা পৌনে ৩টা পর্যন্ত টেকনাফের শাহপরীরদ্বীপ বিওপি সংলগ্ন সাউদার্ন পয়েন্টে অধিনায়ক পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি ও বিজিপির অধিনায়ক পর্যায়ে বৈঠকে বাংলাদেশের পক্ষে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি ও মিয়ানমার বর্ডার গার্ড বিজিপির ৭ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ, পিইন ফিউর পুলিশ লে. কর্নেল ইয়ে ওয়াই শো।

২ বিজিবি ব্যাটালিয়ন সদরে বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনে রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. আজিজুর রউফ বলেন, পতাকা বৈঠকে বাংলাদেশ-মায়ানমারের সীমান্ত এলাকায় উদ্ভূত পরিস্থিতি ছাড়াও অবৈধভাবে মায়ানমার নাগরিকদের অনুপ্রবেশ ও মাদক পাচার রোধ সম্পর্কে ফলপ্রসু আলোচনা হয়েছে। দুটি বন্ধু প্রতিম রাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যে পারস্পারিক যোগাযোগ আস্থা এবং নির্ভরতার পরিবেশ তৈরির জন্য ভবিষ্যতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে গুরুত্বারোপ করা হয়।

তিনি আরও জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমার নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন, সীমান্ত এলাকায় ক্ষুদ্রাস্ত্র এবং ভারী অস্ত্রের ফায়ারিং, জানমালের ক্ষয়ক্ষতির বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বৈঠকে।

সীমান্তে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখা, মিয়ানমারের অভ্যন্তরীণ কোন্দলের ফলে চলমান সংঘাতের জের ধরে যাতে ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরে কোন গোলা পতিত না হয় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে বিজিপিকে আহ্বান জানানো হয় বলেও উল্লেখ করেন তিনি। সাম্প্রতিক সময়ে সীমান্তে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করেন বিজিপি প্রতিনিধি দল।

বৈঠকে প্রতিবেশী সীমান্তরক্ষী বাহিনী হিসেবে বিজিবি আশা প্রকাশ করে যে, মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সঙ্কট জলদি সমাধান হবে এবং সীমান্তে চলমান বর্তমান উদ্ভুত পরিস্থিতি দ্রুত নিরসন হবে।

সেক্টর কমান্ডার আরও বলেন, পতাকা বৈঠকে সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃক্সখলা বজায় রেখে উভয় দেশের অধিনায়ক একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে পারস্পরিক বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে অত্যন্ত শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিকেল পৌনে তিনটায় পতাকা বৈঠক শেষ হয়। বিজিপি প্রতিনিধিদল বেলা তিনটায় মায়ানমারের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন।

ইউডি

এই বিভাগের সব খবর

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আজ...

সর্বশেষ

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...

বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের বাঁশখালীতে মাছের ঘেরের (প্রজেক্ট) মালিকানা ও ভাগাভাগিকে কেন্দ্র...

বান্দরবানের পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জেলার রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন এলাকার পাহাড়ি...