বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

ইডিইউর শিক্ষার্থী নিয়োগে ক্যাম্পাসে ইস্টার্ন ব্যাংক

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্ববিদ্যালয় জীবনের শেষ পর্যায়ে এসে নিজেদের ক্যারিয়ার নিয়ে সচেতন হয়ে ওঠে শিক্ষার্থীরা। কোন ধরনের প্রতিষ্ঠানে চাকরি করবে বা কিভাবে আবেদন করবে, এমন নানা ভাবনা তাদের পেয়ে বসে। তেমনই চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো তাদের কাক্সিক্ষত দক্ষতাসম্পন্ন প্রার্থী খুঁজে পায় না অনেক সময়। দু’পক্ষের এমন সমস্যার সমাধানে সহযোগী হিসেবে কাজ করছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)।
বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং এন্ড প্লেসমেন্ট সেলের উদ্যোগে ইস্টার্ন ব্যাংক লিমিটেড তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য সম্প্রতি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করেছে। ইডিইউর প্রায় শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। সকালে লিখিত পরীক্ষা শেষে সাক্ষাৎকার পর্ব শুরু হয়।
ইস্টার্ন ব্যাংক থেকে এসেছেন হেড অব পিপল’স একুইজিশন রিয়াদ হোসেইন, চট্টগ্রাম ব্রাঞ্চ এরিয়া হেড মেজবাহ উদ্দিন আহমেদ, অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার তাসকিয়া আলম ইমা, পিপল’স একুইজিশন ম্যানেজার নাজরান কবির ও পিপল’স একুইজিশন অফিসার রাকিবুল আলম।
ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেছেন, চট্টগ্রামের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অন-ক্যাম্পাস ইন্টারভিউ আয়োজনের মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ নানা পদে আমাদের শিক্ষার্থীদের নিয়োগ দিয়ে থাকে। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর চাহিদা মেটাতে সর্বাধুনিক দক্ষতায় শিক্ষার্থীদের গড়ে তোলা হচ্ছে ইডিইউতে, যা দেশের দক্ষ জনবলের চাহিদা মেটাচ্ছে। দেশের সকল বড় প্রতিষ্ঠানের পাশাপশি বিদেশেও বিভিন্ন প্রতিষ্ঠানে ইডিইউর গ্র্যাজুয়েটরা কর্মরত আছে।রিয়াদ হোসেইন বলেন, ইডিইউর শিক্ষার্থীরা অত্যন্ত স্মার্ট ও দক্ষ। সবচেয়ে বড় কথা, তারা প্রত্যেকেই নিজেদের সক্ষমতা সম্পর্কে জানে। একাডেমিক পড়ালেখার বাইরে বিভিন্ন সফটস্কিলে তাদের নৈপুণ্য প্রকাশ পেয়েছে। তাদের সাথে কথা বলে আমরা অত্যন্ত চমৎকৃত হয়েছি। ফলে, নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করতে আমাদের বেগ পেতে হয়েছে। ইডিইউর শিক্ষার্থীরা শুধু কেডিএসই নয়, দেশের যে প্রতিষ্ঠানের জন্যই সম্পদ হয়ে উঠবে।
ইডিইউর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান আগতদের ধন্যবাদ দিয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নের অন্যতম অংশীদার হলো ইস্টার্ন ব্যাংক। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়োগদানের উদ্দেশ্যে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন আমাদের অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। দিনব্যাপী নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের অভিজ্ঞতার ঝুলিকে সমৃদ্ধ করবে।

ইমা

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...