বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় সিত্রাং

২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড

- Advertisement -
Single page 1st Paragraph

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের পর সমুদ্রে ভাসতে থাকা ২০ বাংলাদেশি জেলেকে উদ্ধার করেছে ভারতীয় কোস্ট গার্ড।

বুধবার (২৬ অক্টোবর) ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তারা জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সমঝোতার ভিত্তিতে উদ্ধার করা জেলেদের ফিরিয়ে দেওয়া হবে।

ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী তল্লাশি ও উদ্ধার অভিযানে এসব বাংলাদেশি জেলেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে ভারতীয় কোস্ট গার্ড। টুইটারে উদ্ধার অভিযানের বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছে তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাগরদ্বীপ থেকে প্রায় ১৬৬ কিলোমিটার দূরে মাঝসমুদ্রে আন্তর্জাতিক সীমায় ওই ২০ জেলের দেখা পায় ভারতীয় কোস্ট গার্ড। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

ঝড় আঘাত হানার পরে সমুদ্রে বিপদে পড়া লোকদের উদ্ধার অভিযান শুরু করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। চালু করা হয়েছিল ডরনিয়ার বিমান। সেই বিমান থেকেই ২০ জেলেকে সাগরে ভাসতে দেখা যায়।

ইউডি

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...