রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর ‘পশ্চিমা চাপ’ কোনো কাজে আসবে না বলে মনে করছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের দূত বলছেন, এই সমস্যা দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে হবে। আর এর জন্য ‘এশীয় উপায়’ আছে। সেই লক্ষ্যে চীন নীরবে কাজ করে যাচ্ছে। পশ্চিমা তথা ইউরোপ বা আমেরিকান উপায় এই সমস্যা সমাধানে সাহায্য করবে না।
কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠনের আয়োজন ডিক্যাব টকে বুধবার কথা বলছিলেন চীনের রাষ্ট্রদূত। জাতীয় প্রেস ক্লাবে এ অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্য রাখেন।
ডিক্যাব টকে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের জ্বালানি সংকট, বাংলাদেশের এবং আঞ্চলিক স্থিতিশীলতা, বাংলাদেশে চীনা ঋণ, বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের অস্থিরতা, রোহিঙ্গা প্রত্যাবাসন, জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন।
বাংলাদেশে ঠাঁই নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ইস্যুতে চীনের রাষ্ট্রদূত বলেন, তার দেশ মনে করে না পশ্চিমা চাপ মিয়ানমারের সমস্যা সমাধানে কোনোভাবেই সাহায্য করবে। সমস্যা সমাধান করতে হবে দ্বিপাক্ষিকভাবে। এই সমস্যা সমাধানে এশিয়ান উপায় আছে। ইউরোপীয় বা আমেরিকান উপায় এই সমস্যা সমাধানে সাহায্য করবে না।
লি জিমিং বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন গভীরভাবে চেষ্টা করছে। বেইজিং এই ইস্যুতে নীরবে কাজ করে চলেছে। রাখাইন রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে। তবে সেজন্য আরও অপেক্ষা করতে হবে।’
ইমা

