রবিবার, ২৮ জুন ২০২৬

মিরসরাইয়ে ড্রেজারডুবি: আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জোয়ারের পানিতে ড্রেজার ডুবে নিখোঁজ শ্রমিকদের মধ্যে আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৪ জনের মরদেহ উদ্ধার করা হলো।

এখনও নিখোঁজ রয়েছেন আরও ৪ জন।

বুধবার (২৬ অক্টোবর) সকালে মরদেহ ৩টি উদ্ধার করা হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান।

উদ্ধার হওয়া মরদেহগুলো হলো- পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের আনিচ মোল্লার ছেলে ইমাম মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা ও সেকান্দার বারীর ছেলে জাহিদ বারী।

তিনি বলেন, উদ্ধারকারী ডুবুরি দল সাগরে ডুবে যাওয়া ড্রেজার থেকে বুধবার সকালে তিনটি মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বলেন, মঙ্গলবার রাতে একজনের মরদেহ উদ্ধারের পর রাত ১২টায় উদ্ধার সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পুনরায় আজ সকাল ৯টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। এরই মধ্যে আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ঝড়ো হওয়ায় ড্রেজার মেশিন সৈকত-২ পানিতে ভেসে গিয়ে ডুবে যায়। এসময় ড্রেজারের অবস্থান করা ৮ শ্রমিক নিখোঁজ হয়। নিখোঁজ শ্রমিকদের বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নে।

সোমবার রাতে নিরাপদে উপকূলে ফিরে আসা শ্রমিক আব্দুস সালাম জানান, সৈকত ২ ড্রেজারটিতে তিনিসহ মোট ৯ জন শ্রমিক ছিলেন। ঘূর্ণিঝড়ের কথা শুনে সন্ধ্যা ৭টার দিকে তিনি পাশের ড্রেজারের শ্রমিকদের সঙ্গে উপকূলে চলে আসেন। অন্যরা ড্রেজারে থেকে যায়।

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...