শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

খাতুনগঞ্জে আড়ত-গুদামে জোয়ারের পানি : ব্যাপক ক্ষতির আশঙ্কা

- Advertisement -
Single page 1st Paragraph

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে জোয়ারের পানিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামের ভোগ্য পণ্যের বাজার চাকতাই ও খাতুনগঞ্জের শতাধিক আড়ত ও গুদামের পণ্য। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সোমবার মধ্যরাতে মালামাল রক্ষায় প্রাণান্ত চেষ্টা করেও সব পণ্য রক্ষা করতে পারেনি ব্যবসায়ীরা। জোয়ারের পানি থেকে রক্ষা পেতে স্লুইচ গেটের কাজ দ্রুত শেষ করার দাবি করেছেন তারা।

সোমবার (২৪শে অক্টোবর) মধ্যরাতে এভাবেই চাকতাই ও খাতুনগঞ্জের বেশিরভাগ দোকান, আড়ত ও গুদামে ঢুকে পড়ে জোয়ারের পানি। প্রায় শতাধিক খাদ্য গুদাম ও আড়তে জোয়ারের পানি ঢোকায় পেঁয়াজ, আদা, রসুন, মসলাসহ বিভিন্ন পণ্যের বস্তা ডুবে যায়। এসময় ডুবে যাওয়া বেশিরভাগ বস্তার পণ্য নষ্ট হয়ে গেছে। রাতে দ্রুত পানি ঢুকে পড়ায় মালামাল নিরাপদ স্থানে সরাতে পারেনি অনেকে।

আজ মঙ্গলবার ভোর থেকে পানি নামতে শুরু করলেও দুপুর পর্যন্ত বেশ কিছু দোকানের ভেতর পানি জমে থাকতে দেখা যায়। পানিতে ডুবে কয়েক কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। জোয়ারের পানি বন্ধে চাকতাই ও খাতুনগঞ্জের অংশে স্লুইচ গেট নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

ব্যবসায়ী নেতারা বলছেন, জোয়ারের পানি বাড়লে এসব এলাকা তলিয়ে যায়। ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকায় জোয়ারের পানি ঢুকে পড়ছে ব্যবসা প্রতিষ্ঠানে।

চাকতাই-খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহসান উল­াহ জাহেদী দাবি করেন, জোয়ারের কারণে কোটি কোটি টাকার পণ্য নষ্ট হয়েছে চাকতাই ও খাতুনগঞ্জে।

এদিকে, চট্টগ্রাম ও আশেপাশের জেলায় সিত্রাং এর ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণে কাজ করছে জেলা প্রশাসন।

 

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...