রবিবার, ২৮ জুন ২০২৬

সীতাকুন্ডে জলোচ্ছ্বাসে ভেসে আসা অর্ধশত মহিষ উদ্ধার 

- Advertisement -
Single page 1st Paragraph

জোয়ারের পানিতে সাগরে ভেসে সীতাকুণ্ড উপকূলে শতাধিক মহিষ আশ্রয় নিয়েছে। মঙ্গবার দুপুর ২টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের সাইনবোর্ড, ভাটিয়ারির চেয়ারম্যান ঘাটা, বাশঁবাড়িয়ার আকিলপুর ও কুমিরা ইউনিয়নের আকিলপুরসহ সাগর উপকূলের বিভিন্ন স্থানে মহিষগুলো ভেসে আসে।

উপকূলে আশ্রিত শতাধিক মহিষ দেখে জনসাধারণের মনে প্রশ্ন উঠেছে, সাগরে ভেসে এত মহিষ কোথা থেকে এল?

সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, মহিষগুলো যাতে নিরাপদ থাকে সে বিষয়ে স্থানীয় চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। উপযুক্ত প্রমাণ দিয়ে মালিকেরা মহিষগুলো নিয়ে যেতে পারবেন।

সীতাকুণ্ড থানার এসআই মুকিব হাসান বলেন, জোয়ারের পানিতে ভেসে আসা অনেক মহিষ উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় দেওয়া হয়েছে।

বিগত সময়েও অনেকবার জোয়ারের পানিতে ভেসে শত শত মহিষ সীতাকুন্ড উপকূলে এসেছিল। সেগুলোর বেশিরভাগই সন্দ্বীপ থেকে এসেছিল। পরবর্তীতে যাচাই করে সঠিক মালিকদের কাছে মহিষগুলো হস্তান্তর করা হয়েছিল।

ইউডি

এই বিভাগের সব খবর

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন। তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পার্বত্য তিন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

সর্বশেষ

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

অনিয়ম ও দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন...

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...