মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

সচল হয়েছে হোয়াটসঅ্যাপ

- Advertisement -
Single page 1st Paragraph

আবার সচল হয়েছে মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ।

সমগ্র বিশ্ব থেকেই হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ার সমস্যা নিয়ে ব্যবহারকারীরা অভিযোগ শুরু করেন।

তবে সমস্যার বিষয়টি নিশ্চিত করে গ্রাহকদের আশ্বস্ত করেছিল মেটা। একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ নিয়ে সমস্যার বিষয়টি তারা জেনেছে এবং যত দ্রুত সম্ভব পরিষেবা ঠিক করার চেষ্টা করছে।এরপর অল্প সময়েই হোয়াটসঅ্যাপ আবারও চালু হয়ে যায়।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১টা থেকে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর বিকাল সাড়ে ৩ টার পর থেকে তা আবার সচল হয়েছে।

প্রথম ইস্যু ধরা পড়ে ব্রিটিশ সময় সকাল ৮টায়। সমস্যা চলাকালীন স্কাই নিউজ জানিয়েছিল, ব্রিটেনের হাজার হাজার মানুষ হোয়াটসঅ্যাপে কাউকে মেসেজ ও কল দিতে পারছেন না।

এরপর অল্প সময়ের মধ্যেই প্রায় ৫০ হাজার রিপোর্ট পড়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে হাজার হাজার পোস্ট পড়ে।

ব্যবহারকারীরা জানান, তারা হোয়াটসঅ্যাপ খুলতে পারছেন, মেসেজও লিখতে পারছেন, কিন্তু তা সেন্ড হচ্ছে না। কল দিলে নেটওয়ার্ক সমস্যা দেখাচ্ছে।

এর আগে মঙ্গলবার সকালেও ঠিকভাবেই হোয়াটসঅ্যাপ চলছিল। কিন্তু বাংলাদেশ সময় দুপুর ১টার পর থেকে সমস্যা শুরু হয়। ইন্টারনেট বন্ধ রেখে মেসেজ পাঠালে যেমন সংকেত দেখানো হয় এবং কল দেয়ার ক্ষেত্রেও একই রকম দেখাচ্ছিল।

এদিকে হোয়াটসঅ্যাপে সমস্যা হলেও মেটার মালিকাধীন ফেসবুক ও ইনস্টাগ্রাম ঠিক ছিল। ধারণা করা হচ্ছে, সমস্যা শুধু হোয়াটসঅ্যাপের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

ইউডি

এই বিভাগের সব খবর

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। আজ...

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জেলায় আজ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালনা ও...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন (৬.৩ বিলিয়ন মার্কিন ডলার) বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের...

সর্বশেষ

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক...

রাঙ্গামাটিতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জেলায় আজ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: ৬.৩ বিলিয়ন ডলার বেসরকারি বিনিয়োগ নিয়ে আলোচনা

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো ও আইসিটি খাতে ১ ট্রিলিয়ন জাপানি...

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠক: জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে...

ঘূর্ণিঝড় ‘অর্ণব’: দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড়...

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি...