শনিবার, ১৩ জুন ২০২৬

নিয়ানডার্থাল জনগোষ্ঠীর নতুন অধ্যায় লিখলো বিজ্ঞান

- Advertisement -
Single page 1st Paragraph

প্রথমবারের মতো সচক্ষে দেখা গেল নিয়ানডার্থাল মানুষের অবশেষ। গবেষকরা সাইবেরিয়ার একটি অঞ্চল থেকে খোঁজ পেয়েছে এই প্রত্যন্ত নিয়ানডার্থাল জনগোষ্ঠীর। যার মধ্যে ছিল ১৩ জন মানুষ। যারা একে ওপরের সঙ্গে কোনো না কোনো সম্পর্কে জড়িত।

ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এবং মধ্য এশিয়ায় চল্লিশ থেকে চারশো হাজার বছর আগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকতো নিয়ানডার্থালরা। ২০২২-এর নোবেলজয়ী সাভান্তে পাবো নিয়ানডার্থাল ডিএনএ বিষয় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে নিয়ে আসেন।

ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর এভেলিউসানারি এনথ্রোপোলজি কয়েকজন আন্তর্জাতিক স্তরের গবেষকদের নিয়ে একটি দল গঠন করেন। সেই দল ১৩টি জিনোম ব্যবহার করে নিয়ানডার্থাল জনগোষ্ঠী সম্পর্কে একটা ধারণা দিতে স¶ম হয়। এর আগেও যদিও গবেষকরা নিয়ানডার্থাল জনগোষ্ঠীর ইতিহাসে আলোকপাত করতে সক্ষম হয়েছিলেন, তবে এইবার প্রথম যে সরাসরি এমন খোঁজ মিলল।

রাশিয়ার দুটি গুহা থেকে সংগৃহীত হাড়ের টুকরো থেকে ডিএনএ নিয়ে গবেষকরা ১৩টি ভিন্ন নিয়ানডার্থাল গোষ্ঠীর মধ্যেকার সম্পর্ক বুঝতে সক্ষম হন। এবং সেই সময়কার জীবনযাত্রা বিষয় একটা ধারণা জনসমক্ষে নিয়ে আসেন। অনুমান করা হচ্ছে যে নিয়ানডার্থাল জনগোষ্ঠী এই সমস্ত গুহাগুলোতে ৫৪ হাজার বছর আগে বসবাস করত। শেষ ১৪ বছরে সেই সমস্ত তথ্যই হাতে উঠে এসেছে।

গবেষকদের মতে চ্যাগিরস্কায়া এবং ওকল্যাডনিকোভ অঞ্চলে নিয়ানডার্থাল জনগোষ্ঠীর মানুষ ঘোড়া, বাইসন, বুনো ছাগল, এই সমস্ত শিকার করতো। এই পশুগুলো মূলত নদী পার ধরে ওই সমস্ত অঞ্চলে শিকার বা আশ্রয়ের খোঁজে ঢুকে পড়তো।

প্রত্মতাত্ত্বিকরা এই সমস্ত গুহা থেকে এমন একাধিক সূত্র খুঁজে পেয়েছেন, যার থেকে তারা দাবি করছেন যে এই গুহাগুলোতে একাধিক নিয়ানডার্থাল জনগোষ্ঠীর বসবাস ছিল। লৌরিটজ স্কোভের বক্তব্য অনুযায়ী, এই বিষয়টা সত্যি খুব মজার, যে এরাও একই সময় বসবাস করছিল। সেই কারণে এই প্রথমবার আমরা প্রজাননশাস্ত্রের সাহায্য নিয়ে নিয়ানডার্থাল জনগোষ্ঠীর সামাজিক গঠন সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারব।

আরেকজন লেখক এবং গবেষক বেনজামিন পিটারের মতে, এই অনুসন্ধানের ফলে নিয়ানডার্থাল জনগোষ্ঠী আমাদের চেতনে আরও বেশি করে মনুষ্য চেহারা ধারণ করতে পারবে হয়তো।

ইউডি

 

এই বিভাগের সব খবর

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে যান। তার পাশের আসনে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। গাড়িতে আরও ছিলেন তারেক রহমানের...

সর্বশেষ

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি...